এ বছর ওপেনিং জুটির সাফল্য নেই বললেই চলে। পাওয়ার প্লেতে বিশ্বসেরা বোলারদেরই মোকাবিলা করতে হয় ওপেনারদের। যেকোনো বোলিং আক্রমণকে নিজেদের দিনে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবেন, ভালো শুরু এনে দেবেন, এটি তাঁদের কাছে চাওয়া। এখানেই বাংলাদেশের ওপেনাররা ধারাবাহিক হতাশ করছিলেন। এশিয়া কাপে মেক শিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজ ভালো করলেও তাঁর সঙ্গে মোহাম্মদ নাঈমের জুটি সেভাবে জমেনি।
সবশেষ নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও বিশেষ ওপেনারদের ওপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে নড়বড়ে তানজিদ হাসান তামিম ও ফর্ম হারিয়ে ফেলা লিটনের রানে ফেরা ছিল জরুরি। কিন্তু নিউজিল্যান্ড সিরিজেও তাঁরা ব্যর্থ হয়েছিলেন। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩১ রানের জুটিতে যেন আস্থার আশা দেখিয়েছিলেন লিটন ও তানজিদ তামিম। দুজনেই করেছিলেন ফিফটি।
তবে মূল লড়াইয়ের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগের মতোই ব্যর্থতায় মুখ ঢাকলেন লিটন ও তানজিদ তামিম। লিটন ড্রেসিংরুমে ফিরেছিলেন ১৩ রানে, তামিম ফেরেন ৫ রানে। গত ১১ ওয়ানডে ম্যাচে মাত্র এক ফিফটি লিটনের।
বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ওপেনিংয়ের ভঙ্গুর অবস্থা নিশ্চিত ভাবাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকেও। ইংল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কথায়ও দুশ্চিন্তার কিছুটা ধারণা পাওয়া যায়। তবে এই শ্রীলঙ্কান কোচের বিশ্বাস বাজে সময় কাটিয়ে আরও ভালোভাবেই ফিরবেন লিটন, ‘লিটনের মতো যে কেউ খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। মূল বিষয় হচ্ছে, আপনি কীভাবে শক্তভাবে ফিরে আসেন। আমি নিশ্চিত, লিটন স্ট্রংলি (ভালোভাবে) ফিরবে।’
আপনি যেটা বলেছেন, ‘সব সময় ব্যাটিংয়ের প্রসঙ্গে যখন আসে, আমাদের প্রয়োজন একটি ভালো জুটি। এটাই আমাদের মূল লক্ষ্য। একটা ভালো জুটি পেলে এবং একবার আপনি সেই জুটি পেয়ে গেলে… (বড় স্কোর হবে)। আমাদের আসলে বড় স্কোর করতে হবে।’
এ বছর ২১ ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। এগুলোর মধ্যে ৫০ রানের ওপেনিং জুটি হয়েছে মাত্র ৩ ম্যাচে। ৮ ওয়ানডে ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছার আগেই ছেদ পড়ে ওপেনিং জুটিতে। ৬ ম্যাচে জুটির স্থায়িত্ব ছিল ১০ থেকে ২০ রানের মধ্যে। গত মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল ও লিটনের ১০২ রান সর্বোচ্চ জুটি।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে