দ্বিতীয় সেশন শেষ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ উইকেট পেয়েছে মাত্র ২টি। তার একটি রানআউট, অপরটি হাসান মাহমুদের। আজ সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন এই পেসার। নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ৪০তম ম্যাচটিতে তিনি প্রথমবার খেলতে নামলেন সাদা পোশাকে।
তবে এখন পর্যন্ত স্মরণীয় কিছু করতে না পারলেও হাসান ভেঙেছেন শ্রীলঙ্কান দ্বিতীয় উইকেট জুটি। বোল্ড করেছেন সেঞ্চুরির পথে থাকা দিমুত করুণারত্নেকে (৮৬)। ফেরার আগে লঙ্কান ওপেনার উইকেটরক্ষক কুশল মেন্ডিসের সঙ্গে করেন ১৫৮ বলে ১১৪ রানের জুটি।
তার আগে করুণারত্নে ওপেনিং জুটিতে নিশান মাদুশকার সঙ্গে স্কোরবোর্ডে জমা করেন ৯৬ রান। এই জুটিও ভাঙে দ্বিতীয় সেশনে। রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে। হাসানের থ্রো থেকে মাদুশকার উইকেট ভেঙে দেন উইকেটরক্ষক লিটন দাস। লঙ্কান ওপেনার ফেরেন ৫৭ রানে। সেই ব্রেকথ্রু পাওয়ার পরও চট্টগ্রামের ব্যাটিং উইকেটে আর কোনো সুবিধা করতে পারছিলেন স্বাগতিক বোলাররা। এমনকি সাকিব ফিরলেও।
তিন স্পিনারকে নির্বিষ বানিয়ে রেখে ইতিমধ্যে স্কোরটা ২০০ পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। আজ চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথম ইনিংস শুরু করে ২ উইকেটে ২১৪ রান নিয়ে চা-বিরতিতে গেছে সফরকারী দল। ব্যাটিংয়ে আছেন মেন্ডিস (৬৫) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (১)।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে