দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১৯ সালে প্রথমবার ফাইনালে উঠে যার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেস্তে গেছে, সেই ভারতকে এবার উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ছোট-বড় যেকোনো টুর্নামেন্টেই নকআউটে বাংলাদেশের পথের কাঁটা ভারত। আজকের সেমিফাইনালে অবশ্য বিপরীত চিত্রই দেখা গেছে বাংলাদেশের ইনিংসে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার আবারও সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এই ভারতকে হারিয়ে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।
ভারতকে ১৮৮ রানে আটকিয়ে জয়ের কাজটা অবশ্য সহজ করে দিয়েছে বাংলাদেশের বোলাররা। ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে আবার শুরুতেই ধাক্কা বাংলাদেশ। দলীয় রান ২ হওয়ার সময়ই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই ফেরেন জিশান আলম। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে ছোট দুটি জুটি হলেও ৩৪ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি আজ ৭ রানের বেশি করতে পারেননি।
তবে এর পর থেকেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলকে ঘুরে দাঁড়াতে দুর্দান্ত অবদান রাখেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। চতুর্থ উইকেটে ১৩৮ রানের দুর্দান্ত জুটি গড়েছেন দুজনে। তাঁদের এই জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। তবে একটা আক্ষেপ থেকে যাবে আরিফুলের। ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি মিডল অর্ডার ব্যাটার। ৯৪ রানে আউট হওয়ার সময় দলের জয়ের প্রয়োজন ছিল ১৭ রান।
দুর্দান্ত ইনিংসটি ৯ চার ও ৪ ছক্কায় ৯০ বলে সাজিয়েছিলেন আরিফুল। ১৭২ রানে ১৯ বছর বয়সী ব্যাটার আউটের পর দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ জমানোর চেষ্টা করেছিল ভারত। কিন্তু ততক্ষণে ওদের অনেক দেরি হয়ে গেছে। আরিফুলের মতো ৬ রানের আক্ষেপ আহরারেরও। তবে সেটা সেঞ্চুরি নয়, ফিফটি না পাওয়ার।
দলের জয়ের জন্য যখন ২ রান প্রয়োজন ঠিক তখন ৪৪ রানে আউট হন আহরার। ব্যক্তিগত আক্ষেপ থাকলেও ৪ উইকেটের জয় নিশ্চয়ই সবকিছু ভুলিয়ে দেবে তাঁদের। এর আগে দুই ফিফটিতে ১৮৮ রানে থামে ভারতের ইনিংস। ৪১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার মারুফ মৃধা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানকে অন্য সেমিফাইনালে ১১ রানে হারিয়েছে স্বাগতিকেরা। আগে ব্যাটিং করে ১৯৩ রানে অলআউট হয়েছিল আমিরাত। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮২ রানে থামে পাকিস্তানের ইনিংস।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে