বিরাট কোহলির সমস্যাটা কোথায় হচ্ছে? কেন ব্যাটে বড় ইনিংস নেই, এ নিয়ে কথা হচ্ছে গত কমাস ধরেই। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবার ধরিয়ে দিলেন কোহলির সমস্যাটা কোথায়। দ্রাবিড় মনে করেন, কোহলি নিজেই এই সমস্যা তৈরি করেছেন।
নিজের এই মতের পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘নিজের মান এমন জায়গায় নিয়ে গিয়েছে, সকলেই ওর (কোহলি) কাছে সেঞ্চুরি আশা করে। সেটাই ওর সাফল্যের মাপকাঠি হয়ে গেছে। কোচ হিসাবে বলব, আমি চাই ও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখুক। সেটা ৫০ বা ৬০ রানের ইনিংসও হতে পারে।’
কোহলির থেকে এখনই শতরান চাইছেন না দ্রাবিড়, ‘একজন খেলোয়াড়ের খারাপ সময় আসতেই পারে। কোহলির ভালো খেলার ইচ্ছে বা উৎসাহের একটুও ঘাটতি নেই। সব সময় তিন অঙ্কের রানই করতে হবে তার কোনো মানে নেই। কঠিন উইকেটে ৭০ রানের ইনিংসও অত্যন্ত মূল্যবান। কেপটাউন টেস্টের কথাই ধরা যাক। ওখানে শতরান না পেলেও দুরন্ত ব্যাট করেছিল।’
দল সব সময়ই কোহলির কাছে ম্যাচ জেতানো ইনিংস প্রত্যাশা করে, মনে করেন দাবিড়। তাই বলে তাঁকে অতিরিক্ত চাপ দিতেও রাজি নন ভারতীয় কোচ। দ্রাবিড় জানিয়েছেন, সেরা ছন্দে না থাকলেও কোহলির রানের খিদে কমেনি, ‘কোহলি অসম্ভব ফিট ক্রিকেটার। মানসিকতাও দুর্দান্ত। ওর মতো পরিশ্রম করতে কাউকে দেখিনি আমি। সব সময় নিজের খেলা নিয়ে ভাবে। লেস্টারশায়ারের বিপক্ষে ওই পরিবেশে নিখুঁত ইনিংস খেলল। প্রতিটা বল ব্যাটের মাঝখান দিয়ে খেলেছে।’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৫ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৪ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে