লম্বা সময় ধরে ফর্মে নেই লিটন দাস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারেননি বড় ইনিংস। তাঁকে বাদ দিয়ে দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশ। তবে দুই ম্যাচে হেরেই সিরিজ খুইয়েছেন নাজমুল হোসেন শান্তরা। আজ একই ভেন্যু হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে হোয়াইটওয়াশ এড়াতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ দল। ফেরানো হয়েছে লিটনকে।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়ে বাংলাদেশ। লিটন ফিরেছেন, সুযোগ দেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদকে। তিনি এসেছেন আরেক পেসার শরীফুল ইসলামের জায়গায়। বাদ পড়েছেন অলরাউন্ডার জাকের আলী অনিক। আগের ম্যাচে টসে জিতে বোলিং নিয়ে ৬ রানে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারে ৫ উইকেটে।
সিরিজ নিশ্চিত করে ফেলায় তৃতীয় টি-টোয়েন্টিতে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটল যুক্তরাষ্ট্র। তাদের একাদশে এসেছে চার পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেইলর, হারমিত সিং ও আলী খানকে। নেতৃত্বেও এসেছে পরিবর্তন। আগের দুই ম্যাচে অধিনায়কত্ব করেছেন মোনাঙ্কা প্যাটেল। তাঁকে বিশ্রাম দেওয়ায় তৃতীয় ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অ্যারন জোনস।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
যুক্তরাষ্ট্র একাদশ: আন্দ্রিয়েস গুস (উইকেটরক্ষক), অ্যারন জোনস (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নশতুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসরাগ প্যাটেল, জশদীপ সিং, শ্যাডলি ভ্যান শালকউইক ও সৌরভ নেত্রভালকার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে