টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ১৬ রানের মধ্যে স্বাগতিকেরা ২ উইকেট হারিয়ে ফেলে। তবে এরপরের গল্পটা আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি ট্যাক্টর। দুজনের তৃতীয় উইকেট জুটি থেকে এর মধ্যে এসেছে ৭৬ রান।
ফিফটি তুলে নিয়েছেন ট্যাক্টর। ৫৪ বলে ৪ ছক্কা ও ২ চারে তাঁর রান ৫৩। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন বালবির্নি। কিছুটা ধীরলয়ে এগোনো আইরিশ অধিনায়ক অপরাজিত আছেন ৪৪ বলে ২৬ রানে। এর আগে তরুণ পেসার হাসান মাহমুদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড।
আইরিশদের ইনিংসের প্রথম ওভারেই হাসান উইকেটের দেখা পান। ফেরান অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংকে। হাসানের ভেতরে ঢোকা লেংথ বল স্টার্লিংয়ের ব্যাটের ভেতরের দিকে লেগে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে জায়গা করে নেয়। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ লুফে নেন মুশফিক। তবে বাংলাদেশের খেলোয়াড়দের জোরালো আবেদনে সাড়া মেলেনি আম্পায়ারের। রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি স্টার্লিং। আরেক ওপেনার স্টিফেন ডোহানিও হাসানের শিকার। তাঁর অফ স্টাম্পের বাইরের কিছুটা শর্ট লেংথের ডেলিভারি ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছিলেন ডোহানি। কিন্তু ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় পয়েন্টে। দারুণ এক ক্যাচ বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান মেহেদী হাসান মিরাজ। শুরুর বিপর্যয় অবশ্য ভালোভাবেই কাটিয়ে উঠেছে আয়ারল্যান্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে