
‘ক্যাপ্টেনস ইভেন্ট’ নামে একটি অনুষ্ঠান গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) করে আসছে বৈশ্বিক ইভেন্টের আগে। অধিনায়কদের মিলনমেলাও বলা যায় এই অনুষ্ঠানকে। তবে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসির এই রীতিটা মানতে পারছে না পাকিস্তান।
স্বাভাবিকভাবেই অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক ফটোশুটের অনুষ্ঠান করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ক্রিকবাজ, ক্রিকইনফোসহ বিভিন্ন ওয়েবসাইটে গতকাল প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে এই অনুষ্ঠান হচ্ছে না। যাঁদের নিয়ে অনুষ্ঠান করবে, সেই অধিনায়কদেরই সময়মতো পাওয়া যাবে না।
লজিস্টিকাল কারণে টুর্নামেন্টের আগে অধিনায়কদের সংবাদ সম্মেলন ও ফটোশুট হচ্ছে না বলে পিসিবি জানিয়েছে। কারণ, হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে চার ভিন্ন ভেন্যুতে টুর্নামেন্ট হচ্ছে এবার। এছাড়া বিভিন্ন দলের পাকিস্তান সফরের সূচি সাংঘর্ষিক হচ্ছে বলে পিসিবি জানিয়েছে। ১৯ ফেব্রুয়ারির আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাকিস্তানে যেতে পারছে না বলে ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে।
ভারত সফরে ইংল্যান্ড ক্রিকেট দল এখন টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত। এই সিরিজ শেষে ইংল্যান্ডের ক্রিকেটাররা ৭ দিনের বিশ্রাম চাচ্ছেন বলে ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে। ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ ১২ ফেব্রুয়ারি। অন্যদিকে সূচি অনুযায়ী শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। পাকিস্তান সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও পাচ্ছে ৪ দিনের বিশ্রাম। বর্তমানে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া খেলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১২ ও ১৪ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে দুটি ওয়ানডে।
চ্যাম্পিয়নস ট্রফির আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না, সেটা নিয়ে রয়েছে যদি-কিন্তু। ক্রিকবাজকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘আইসিসি অথবা পিসিবি কারও পক্ষ থেকেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি।’ এটা নিয়ে পিসিবি কোনো মন্তব্য করেনি। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে কোনো কিছু অস্বীকারও করেনি। এই টুর্নামেন্ট দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। সবশেষ ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল পাকিস্তানে। সেবার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তিন দেশ মিলে হয়েছিল আইসিসির ইভেন্টটি।
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ‘ক্যাপ্টেনস ইভেন্ট’ আয়োজন করেনি। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র মিলে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলগুলো বিভিন্ন দেশে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত ছিল। আইসিসি এখানে অভিনব উপায়ে টুর্নামেন্টের আগে উদ্বোধনের কাজটা করেছিল। নিউইয়র্ক সিটির রকফেলার সেন্টারে ২০ অধিনায়কের ছবি একটি আলোকজ্জ্বল বিম্বের নামে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল তখন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে