
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। রাজনৈতিক পরিচয়ের কারণে জনরোষ এবং একাধিক মামলায় অভিযুক্ত সাকিব এখন যুক্তরাষ্ট্রে আছেন সপরিবারে। গুঞ্জন চলছে, সাকিবকে এবার দেখা যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।
বাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব খেলেছেন ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি। এরই মধ্যে নিষিদ্ধ হয়েছেন বোলিং অ্যাকশনের কারণে। এদিকে ৩ মার্চ শুরু হচ্ছে ২০২৪-২৫ মৌসুমের ডিপিএল। এই টুর্নামেন্টে সাকিব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ সাকিবের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁকে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। সাকিবও রূপগঞ্জের প্রস্তাবে সাড়া দিয়েছেন এবং অনলাইনে নিবন্ধন করবেন বলে শোনা গেছে।
সাকিবের বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে গত বছর গণ-অভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে তাঁর দেশে ফেরায় কোনো নিষেধাজ্ঞা নেই। তবু পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ফেরাটা অনিশ্চিত।
এদিকে সাকিব বর্তমানে বোলিংয়ে নিষিদ্ধ। ফলে তাঁকে ব্যাটার হিসেবে দলে নিতে চায় কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি রূপগঞ্জ কর্তৃপক্ষ। তবে তারা বলছে, ‘আমরা আমাদের দলে সাকিবকে চাই।’ অনেকের তাই প্রশ্ন, সাকিব কি সত্যি দেশে এসে ডিপিএল খেলবেন নাকি রূপগঞ্জ নামমাত্রই তাঁকে নিচ্ছে। অবশ্য আজ এবং কাল এই দুই দিন ডিপিএলের দলবদলের সময় থাকছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৮ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে