টেস্ট অভিষেকটা রাঙাতে পারেননি ত্রিস্তান স্টাবস। বছরের শুরুতে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে রান করেছিলেন ৩ ও ১। আদি সংস্করণে দুর্দান্ত শুরু করতে না পারার আক্ষেপটা যেন মেটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রথম বিভাগের ক্রিকেটে।
প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ট্রিপল সেঞ্চুরি করেছেন স্টাবস। এতে যেন প্রোটিয়াদের ‘একাদশ’ও পূর্ণ হলো। নিজের প্রথম হলেও তাঁর সেঞ্চুরিটি প্রোটিয়াদের ১১ তম। ১৯৯১ সালে বর্ণবাদের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার লিগে এটি অষ্টম ট্রিপল সেঞ্চুরি। কোয়াজুলু-নাটাল ইনল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরিটি করেন ২৩ বছর বয়সী উদীয়মান ব্যাটার।
প্রথম দিন ডাবল সেঞ্চুরি করে ২০৮ রানে অপরাজিত ছিলেন স্টাবস। আজ ব্যাটিংয়ে নেমে পেয়ে যান কাঙ্ক্ষিত ট্রিপল সেঞ্চুরি। ৩০২ রানে আজও অপরাজিত তিনি। ৮ ঘণ্টা ১৯ মিনিট ব্যাটিং করে ৩৭২ বলের ইনিংসটি সাজিয়েছেন ৩৭ চার ও ৬ ছক্কায়। তাঁর দুর্দান্ত ইনিংস ও ম্যাথিউ ব্রিটজকে ১৮৮ রানের ওপর ভর করে ৩ উইকেটে ৫১৭ রানের সংগ্রহ পেয়েছে ওয়ারিয়র্স।
ট্রিপল সেঞ্চুরিতে রান সংগ্রাহকের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন স্টাবস। ৫ ম্যাচে ৫৬২ রানে এখন চূড়ায় তিনি। এর আগেও একটা সেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে এত দিনে তাঁর নামের পাশে অবশ্য টেস্ট সংখ্যা ৩ হতে পারত। কিন্তু মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত স্টাবস নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ না খেলে এসএ ২০ ফ্র্যাঞ্চাইজি লিগকে বেছে নেন। দলের হয়ে সর্বোচ্চ ৩০১ রান করে টানা দ্বিতীয়বার সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে রানের ক্ষুধা যেন আরও বাড়িয়ে দিয়েছেন স্টাবস।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে