
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্রেফ নোমানময়! ঘরের মাঠে দারুণ এক হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দিতে অবদান রাখেন এই পাকিস্তানি স্পিনার। শুধু হ্যাটট্রিকই নয় তিনিই প্রথম কোনো স্পিনার যে কিনা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ৬ উইকেট শিকার করেছেন। তাতে আজ ক্যারিবীয়দের প্রথম ইনিংস ১৬৩ রানেই থেমে যায়। বিপরীতে পাকিস্তানও যে ভালো ব্যাটিং করেছে তেমনটাও নয়। জবাব দিতে নেমে ১৫৪ রানে অলআউট হয় স্বাগতিকেরা। আর প্রথম দিন শেষে ৯ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।
পাকিস্তানের নতুন হ্যাটট্রিক হিরো নোমান আলী। তাকে মুলতানের হ্যাটট্রিক সুলতানও বলা যায়। সাদা পোশাকের ক্রিকেটে হ্যাটট্রিক করা চতুর্থ পাকিস্তানি বোলার তিনি। আর মুলতানে এর আগে কোনো পাকিস্তানি টেস্টে এমন সাফল্যের দেখাও পাননি। এখানেই শেষ নয়, স্পিনার হিসেবে পাকিস্তানের জার্সিতে টেস্টে হ্যাটট্রিক করা প্রথম বোলারও নোমান। তার আগে সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। তার আগের তিন হ্যাটট্রিকম্যান যথাক্রমে-মোহাম্মদ সামি, আবদুর রাজ্জাক ও ওয়াসিম আকরাম।
টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ১৩৯ দিন। যে তালিকায় এখন দুইয়ে নোমান। ৩৮ বছর ১১০ দিন বয়সী নোমান করেন হ্যাটট্রিক।
নোমানের দিনে উইন্ডিজের জোমেল ওয়ারিকানও ছিলেন উজ্জ্বল। ১৭ ওভার বোলিং করে ২.৫২ ইকোনমিতে চার উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট পান স্পিনার গুডাকেশ মোতি। পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ৪৯ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। আর ৩২ রান যোগ করেন সৌদ শাকিল। এ দিকে উইন্ডিজ ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। টপ অর্ডার আর মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিন লোয়ার অর্ডারের গুডাকেশ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি (৫৫)।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে