বিশ্বকাপের দল নিয়ে গত কয়েক দিনে অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশ দলে। গতকাল সামাজিক মাধ্যমে তামিম ইকবাল নিজের বক্তব্য পরিষ্কার করেছেন। ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসানও এক সাক্ষাৎকারে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন।
এবার দুই ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছেন মাশরাফি বিন মতুর্জা। আজ নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিওতে নিজের কথা বলেছেন তিনি। ভিডিওতে তিনি জানিয়েছেন, সাকিব পারত তামিমকে মেসেজ দিতে। সঙ্গে সাকিব বুঝিয়ে বললে হয়তো তামিম মেনে নিত এমনটাও বিশ্বাস করেন তিনি।
মাশরাফি বলেছেন, ‘আমরা যখন খেলেছি বা বিগত দিনে যারা খেলেছে, সবার কাছেই সাকিবের গ্রহণযোগ্যতা এতটাই বেশি, সাকিব যদি চায়, বাংলাদেশের কোনো ক্রিকেটারই তার কথা ফেলাতে পারত না। সাকিব অধিনায়ক হিসেবে পারত তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট কথা বলতে, আমার এই পরিকল্পনা রয়েছে, তোর সঙ্গে পরে বলব। আমার কাছে মনে হয় পুরো বিষয়টাই চাপা পরত।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে