বাংলাদেশে ইংল্যান্ডের সফর নিয়ে সূচি চূড়ান্ত হয়েছে। একটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। সিরিজের সূচি চূড়ান্ত করে তা নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড-ইসিবি।
পয়লা মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু হবে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে খেলবে ৩ মার্চ। এরপর চট্টগ্রাম পর্বের শুরু হবে ৬ মার্চে। সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দিন বিরতির পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে চট্টগ্রামে। তারপর ঢাকায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।
দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতেছিল ইংলিশরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেইর কনর সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘এটা রোমাঞ্চিত হওয়ার মত খবর যে, ইংল্যান্ড পুরুষ দল ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে নিশ্চয়ই উৎসবমুখর পরিবেশ অপেক্ষা করবে আমাদের জন্য। আমরা তার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’
বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, ‘সমগ্র বাংলাদেশেই ক্রিকেটের প্রতি দারুণ আবেগ কাজ করে, এবং ঘরের মাঠে আমরা দারুণ রেকর্ড নিয়ে এগিয়ে থাকলেও সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি।’
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি, ২০২৩
১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে