
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চাতক পাখির মতো অপেক্ষা করছিল পাকিস্তান। হারিস রউফের বীরত্বে এবার পাকিস্তানের ফুরিয়েছে দীর্ঘ ২২ বছরের অপেক্ষা। অস্ট্রেলিয়া দুর্গ জয়ের পর আইসিসির সুখবর পেয়েছেন পাকিস্তানি এই পেসার।
আইসিসি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে পুরুষ, নারী দুই বিভাগেই নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম জানিয়েছে। ছেলেদের সেরা ক্রিকেটার হয়েছেন রউফ। আন্তর্জাতিক ক্রিকেটে নভেম্বরে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন তিনি। খেলেছেন ৬ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০ উইকেট নিয়ে জেতেন সিরিজসেরার পুরস্কার। পার্থে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। সেই ম্যাচে ৮ উইকেটে জিতে ২২ বছরের ডেডলক ভাঙে পাকিস্তান।
মেয়েদের ক্রিকেটে আইসিসির নভেম্বরের সেরা হয়েছেন ইংল্যান্ডের ড্যানিয়েলি ওয়াট হজ। তিনি (হজ) বাংলাদেশের শারমিন আকতার সুপ্তা ও দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ককে টপকে জেতেন মাসসেরার পুরস্কার। আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে সুপ্তার প্রত্যাবর্তনটা ছিল দুর্দান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭০.৩৩ গড়ে করেছেন ২১১ রান। যার মধ্যে নভেম্বরে প্রথম দুই ওয়ানডেতে তাঁর স্কোর ৯৬ ও ৪৩ রান। ১৩৯ রান করেছেন ৬৯.৫ গড় ও ৯১.৪৪ স্ট্রাইকরেটে।
ক্লার্ক ও হজ নভেম্বরে একে অপরের মুখোমুখি হয়েছেন নভেম্বরে। গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সিরিজে সর্বোচ্চ ১৪২ রান করেন হজ। গড় ও স্ট্রাইকরেট ৭১ ও ১৬৩.২১। দুটি ফিফটি ছিল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ক্লার্কের গত মাসে রান ছিল ৮০। তিন ম্যাচের দুটিতেই অপরাজিত থাকায় গড় ৮০। রান করেন ১৩৫.৫৯ স্ট্রাইকরেটে।
নভেম্বরে আইসিসির মাসসেরা হওয়ার লড়াইয়ে রউফের প্রতিদ্বন্দ্বী ছিলেন জসপ্রীত বুমরা ও মার্কো ইয়ানসেন। আন্তর্জাতিক ক্রিকেটে ইয়ানসেন গত মাসে ৫ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। যেখানে ডারবান টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৬ রানে নেন ১১ উইকেট। এটা তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। এই ম্যাচেরই প্রথম ইনিংসে ইয়ানসেন পান ৭ উইকেট। অন্যদিকে বুমরা নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭২ রান খরচ করে নেন ৮ উইকেট। গত মাসে বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে এই এক ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে