
সম্ভাবনা থাকলেও পোর্ট এলিজাবেথে আজ জিততে পারেনি শ্রীলঙ্কা। উল্টো দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৯ রানে হেরেছে লঙ্কানরা। তাতে উপকার হয়েছে প্রোটিয়াদের। এক দিনের ব্যবধানে অস্ট্রেলিয়াকে সিংহাসনচ্যুত করল টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা।
২ ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে এক ধাপ এগিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সাফল্যের হার ৬৩.৩৩ শতাংশ। এবারের চক্রে ১০ টেস্ট খেলে তারা জিতেছে ৬ ম্যাচ। তিন টেস্ট হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। অস্ট্রেলিয়া এখন দুইয়ে নেমে গেছে। দলটির সাফল্যের হার ৬০.৭১ শতাংশ। তারা অবশ্য এক দিনের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে উঠেছিল। অ্যাডিলেডে গতকাল তিন দিনে শেষ হওয়া টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল অজিরা।
৫৭.২৯ শতাংশ সাফল্যের হার নিয়ে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে ভারত। এশিয়ার দলটির কাছে আগামী চক্রের ফাইনাল খেলাটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। কারণ, টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ভারতের বাকি তিন ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট তিনটি জিতলে ৬৪.০৪ শতাংশ সাফল্যের হার হবে ভারতের। এমনটা হলে অজিদের ক্ষেত্রে তখন সেটা হবে ৫০ শতাংশ। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আরও দুটি ম্যাচ এরপর বাকি থাকবে। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে অজিরা। টেস্ট দুটি হবে গল স্টেডিয়ামে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। ৩১.২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে তারা পয়েন্ট তালিকার আট নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২৪.২৪ শতাংশ। উইন্ডিজের এই চক্রে বাকি রয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট।

৪৪.২৩ শতাংশ সাফল্যের হার নিয়ে ব্ল্যাকক্যাপসরা এখন পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজজয়ী ইংলিশরা আছে পাঁচে। তাদের সাফল্যের হার ৪৫.২৪ শতাংশ। ১৪ ডিসেম্বর হ্যামিলটনে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তৃতীয় টেস্ট।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২৪ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে