টানা তিন টেস্ট হেরে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। জো রুটের দলের এমন ভরাডুবির পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দুষলেন মাইক আথারটন। সাবেক এই ইংলিশ অধিনায়ক মনে করেন আইপিএলে অংশ নিতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন ক্রিকেটারেরা।
অ্যাশেজে রুট-বাটলারদের এমন অসহায় আত্মসমর্পণের পর তাদের কড়া সমালোচনা করছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। আর এমন বাজে পারফরম্যান্সের পর আথারটন দায়ী করছেন আইপিএলকে। আথারটন ‘দ্য টাইমস’-এ তাঁর কলামে লিখেছেন, ‘আইপিএল খেলার জন্য খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি দেওয়া উচিত নয়।’
ক্রিকেটারদের আইপিএল প্রীতি নিয়ে হতাশার সুরে আথারটন বলেন, ‘সব সংস্করণ খেলা খেলোয়াড়দের ১০ লাখ পাউন্ড বেতন দেওয়া হয়। কিন্তু এটা আশ্চর্যের বিষয় যে আইপিএল খেলতে বছরের ২ মাস ইসিবি তাদের ছুটি দেয়।’
আথারটন মনে করেন জো রুটের জায়গায় বেন স্টোকসকে টেস্টে অধিনায়ক করা উচিত। গত বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা জো রুট অস্ট্রেলিয়ায় অধিনায়কত্ব নিয়ে সমালোচিত হয়েছেন। আথারটন লিখেছেন, ‘দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচের কৌশলগত বিষয়ে এত বেশি ভুল হয়েছে যে অধিনায়ককে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। রুট যদি মাঠে ঠিকঠাক কাজ করতেন, তাহলে সিরিজটা অস্ট্রেলিয়ার জন্য এত সহজ হতো না।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে