বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। নতুন সিরিজ শুরুর আগমুহূর্তে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ফিল সিমন্স। নিয়োগ পাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই বাংলাদেশে পা রাখলেন সিমন্স।
দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন সিমন্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাঁর মুখে দেখা গেছে চওড়া হাসি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার একটি সানগ্লাসও পরেছেন। বাংলাদেশের নতুন কোচের সঙ্গে সঙ্গে ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও। ভ্রমণপথের ক্লান্তি যে জেঁকে ধরেছে, সেটা বোঝা গেছে প্রোটিয়া ক্রিকেটারদের দেখেই। কয়েকজন ক্রিকেটারকে ঘুমোতে দেখা গেছে। টেম্বা বাভুমাকে দেখা গেল মোবাইল স্ক্রলিংয়ে কী যেন করছেন। লুঙ্গি এনগিদি তাঁর লাগেজ নিচে রেখে ল্যাপটপে কাজ করছেন।
২০২৩ সালে চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসেছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। তবে গতকাল বিসিবি মেয়াদ ফুরোনোর আগেই তাঁকে বরখাস্ত করেছে। হাথুরুকে বরখাস্ত করার ব্যাখ্যা গতকাল বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছে। হাথুরু বরখাস্ত হতে না হতেই সিমন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তিটা পাঁচ মাসের (২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত)। চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সূচি আইসিসি এখনো না জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এরই মধ্যে খসড়া সূচি প্রকাশ করেছে। খসড়া সূচি অনুযায়ী ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসির ইভেন্টটি।
হাথুরুকে বরখাস্ত করার কয়েক ঘণ্টা পর বিসিবি আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে সিমন্সের নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে গত রাতে। বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি বলেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। তাঁর ক্রিকেট দর্শন এবং ক্রিকেট নিয়ে ধ্যানধারণার কথা শুনেছি। তাঁর কোচিংয়ে দারুণ অভিজ্ঞতা, লক্ষ্য ও সফলতার কারণে তাঁকে এই পদের জন্য আদর্শ মনে হয়েছে।’
বিদায়ী টেস্ট খেলতে সাকিব আল হাসান আসছেন আগামীকাল। মিরপুরে ২১ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এখানেই সাকিব চেয়েছেন তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৯ অক্টোবর।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৪ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২০ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে