
করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান। তবে নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড গড়া জয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই দু:সংবাদ শুনলেন তিন পাকিস্তানি ক্রিকেটার। তিন ক্রিকেটারকেই কড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই ধারা ভঙ্গ করায় সৌদ শাকিল, কামরান গুলাম এই দুই ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ করে কাটা হয়েছে। তিন ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে প্রত্যেকেরই এটা প্রথম অপরাধ। দুই মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব, মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি অভিযোগ এনেছেন শাহিন, শাকিল ও গুলামের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ডেভিড বুন দিয়েছেন শাস্তি। তিন পাকিস্তানি দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে শাহিনকে শাস্তি দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শক কারও সঙ্গে ধাক্কাধাক্কি করলে দেওয়া হবে শাস্তি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে শাহিনের বল লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিতে যান ম্যাথু ব্রিটজকে। ইচ্ছে করেই ব্রিটজকেকে ধাক্কা দেন শাহিন।
আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটার আউটের পর অশোভন ইঙ্গিত বা ভাষা প্রয়োগ করে ব্যাটারকে আগ্রাসী হতে বাধ্য করার জন্য শাকিল, গুলামকে শাস্তি দেওয়া হয়েছে। ২৯তম ওভারের পঞ্চম বলে বাভুমা রান আউট হওয়ার পর তাঁর কাছে এসে মাত্রাতিরিক্ত উদযাপন করেন গুলাম ও শাকিল। আইসিসির এক নম্বর ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে সেই খেলোয়াড়কে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল অলিখিত সেমিফাইনালে গুলাম মূল একাদশে ছিলেন না। নেমেছেন বদলি ফিল্ডার হিসেবে। এক ওভার হাতে রেখে ৬ উইকেটের জয়ে পাকিস্তান উঠে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। করাচিতে আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে