
বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা তথ্যচিত্র বানিয়েছিল আইসিসি। যেখানে দেখানো হয়েছিল মিরাজের মধ্যে ভবিষ্যতের সাকিব আল হাসান হওয়ার সম্ভাবনা লুকিয়ে। লম্বা সময় সাকিব ছিলেন আইসিসির র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার। এখন মিরাজের সামনেও বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার সুযোগ।
আইসিসির আজকের হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন মিরাজ। ২৭ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার এগিয়েছেন দুই ধাপ। তাঁর রেটিং পয়েন্ট ২৮৪। এর আগে টেস্ট ক্যারিয়ারে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন নম্বর অবস্থান ছিল তাঁর সেরা র্যাঙ্কিং।
টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন রবীন্দ্র জাদেজা। ৪১৫ রেটিং এখন জাদেজার। এই তালিকায় তিন ও চারে থাকা রবিচন্দ্রন অশ্বিন ও সাকিবের রেটিং ২৮৩ ও ২৬৩। আইসিসি সাপ্তাহিক পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করলেও মিরাজ ২০২৪ সালে টেস্টে দুর্দান্ত খেলেছেন। পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই সেটা স্পষ্ট বোঝা যাবে। এ বছর ১০ টেস্টে ৪ ফিফটিতে করেছেন ৬১৪ রান। গড় ৩৮.৩৭। বোলিংয়ে নিয়েছেন ৩১ উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এ বছর ব্যাটিং, বোলিংয়ে কেউই নেই মিরাজের ধারে-কাছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছর কাটিয়ে দেওয়া মিরাজের মধ্যে সম্ভাবনা থাকার পরও নিজেকে দুর্দান্ত অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর ব্যাটিং পজিশন। সাত-আটে নেমে একজন ব্যাটারের পক্ষে কয়টাই আর বড় ইনিংস খেলা যায়? এ বছর মিরাজ ব্যাটিংয়ে নিয়মিত রানের ফোয়ারা ছুটিয়েছেন। শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজই নয়, টেস্টে এ বছর বিপর্যয়ের মুহূর্তে দলের হাল মিরাজ ধরেছেন অনেকবার। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টই জলজ্যান্ত উদাহরণ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ।
অলরাউন্ডার মিরাজের কাঁধে এখন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব বর্তেছে। অধিনায়ক হওয়ার পর ব্যাটিং পজিশনে উন্নতি ঘটেছে। নিয়মিত রানও করছেন। আর অফ স্পিনের জাদু তো আছেই। কদিন আগে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ১৫ বছরের অপেক্ষা ফুরিয়েছে বাংলাদেশের।
মিরাজের সামনে যখন টেস্ট অলরাউন্ডারের সিংহাসনে বসার সুযোগ, তখন সাকিব যেন পতনমুখী রাজা। গত সেপ্টেম্বরে কানপুরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। সে ইচ্ছাটা তাঁর পূরণ হয়নি। তাঁর টেস্ট বিদায় নিয়ে এখনো সংশয়হীন না হওয়ার কারণেই কি র্যাঙ্কিংয়ে এখনো সাকিবের নাম রেখেছে আইসিসি?

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে