
চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এই আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে।
স্টেডিয়ামে প্রবেশের সময় ফখরুল ইসলামের কাছে সাংবাদিকেরা সাকিবের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে জানতে চান। ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এটা আমার সাবজেক্ট নয়।’ দীর্ঘ সময় পর ক্রিকেট বোর্ডে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কত দিন পর এলেন, তিনি নিজেও মনে করতে পারেননি, ‘বহুদিন পর এলাম। আমার ঠিক মনেও নেই। ১৯৯১ সালে বোর্ড সদস্য হয়েছিলাম।’
গত ৫ মাসে যা হয়েছে, এ রকম কঠিন সময় আগে কখনো পার করেননি সাকিব আল হাসান। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে তাঁর সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কয়েক দিনের মধ্যেই পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় যুক্ত হয় সাকিবের নামও। এরপর প্রতিটা মাসই তাঁর জন্য ঘটনাবহুল। সেপ্টেম্বরে পুঁজিবাজার কারসাজিতে ৫০ লাখ টাকা জরিমানা হয় তাঁর বিরুদ্ধে।
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন। এবার তাঁর নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে