
বার্বাডোজ থেকে দুবাই—সাড়ে ৮ মাস ব্যবধানে বিশ্বের দুই ভিন্ন শহরে দু্টি আইসিসি শিরোপা জিতল ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারত কদিন আগে চ্যাম্পিয়নস ট্রফিতে হয়েছে চ্যাম্পিয়ন। ভারতের দুই শিরোপাজয়ী দলে ছিলেন অক্ষর প্যাটেল। ভারতীয় এই তারকা ক্রিকেটার এবার নেতৃত্ব দেবেন আইপিএলে।
২০২৫ আইপিএলে অক্ষরকে অধিনায়ক নির্বাচিত করেছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দিল্লি অক্ষরের একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘সব বাঘদের বাঘ।’ ছবিতে দিল্লি ক্যাপিটালসের জার্সি পরা অক্ষরকে বসে থাকতে দেখা গেছে। ভারতীয় এই অলরাউন্ডারের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি দেখা গেছে।
অক্ষর যে ২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হচ্ছেন, সেটা গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। কারণ, লোকেশ রাহুলকে দিল্লি অধিনায়ক হওয়ার প্রস্তাব দিলেও তাতে তিনি সাড়া দেননি বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে রাহুলকে এবারের আইপিএলের নিলামে ১৪ কোটি রুপিতে নিয়েছিল দিল্লি।
২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লি ১৪ অধিনায়কের অধীনে খেলেছে। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস নাম দিয়ে শুরু করা ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে এরপর হয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর এর আগে ২০২৪ আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে এটাই তাঁর একমাত্র ম্যাচ। এবার তো তিনি দিল্লির স্থায়ী অধিনায়ক বনে গেলেন।
আইপিএলে গত বছর অক্ষর যে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা নিয়মিত অধিনায়ক ঋষভ পন্তের অনুপস্থিতিতে। সেই পন্তকে ২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামে লক্ষ্ণৌ নিয়েছে ২৭ কোটি রুপিতে। তাতে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার বনে গেলেন তিনি।
২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত আইপিএলে ১৫০ ম্যাচ খেলেছেন অক্ষর। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে (বর্তমানে পাঞ্জাব কিংস) খেলেছেন ৬৮ ম্যাচ। বাকি ৮২ ম্যাচ ২০১৯ থেকে এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। আইপিএল ইতিহাসে ২০২০ সালেই শুধু ফাইনালে উঠেছে দিল্লি। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দিল্লিকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে