মারা গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র কোচ জাফরুল এহসান। এহসান আজ ৬০ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।
দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মেনেছেন এহসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে এই সিনিয়র কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এহসানের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিসিবি লিখেছে, ‘মোহাম্মদ জাফরুল এহসানের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত। সিনিয়র হাইপারফরম্যান্স (এইচপি) কোচ ছিলেন তিনি। ২০২২ এর ডিসেম্বর থেকে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় ভুগছিলেন তিনি। ঢাকায় আজ সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। জাফরুল এহসানের পরিবারের প্রতি আমাদের রয়েছে গভীর সমবেদনা।’
এহসান ছিলেন লেভেল-৩ সার্টিফায়েড কোচ। ২০০৮ সালে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন ২০১২ সালে। দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করেন ২০১৩ সালে। ২০১৫ সালে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ভিভিয়ান পল টেরি পুনরায় বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট গঠন করেন। এহসান দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের ঘরোয়া বিভিন্ন লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এহসানের। ২০১৭ বিপিএলে ছিলেন সিলেট সিক্সার্সের প্রধান কোচ। বিপিএলের পর বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলে কোচের দায়িত্ব পান তিনি। এহসানকে ২০১৮-১৯ বিসিএলে ওয়ালটন সেন্ট্রাল জোনের কোচ নিযুক্ত করা হয়।

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
১৭ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৩ ঘণ্টা আগে