পূর্ণাঙ্গ সফরে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। আফগানদের বিপক্ষে মিরপুর টেস্ট সামনে রেখে আজ বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।
চোটে পড়ে তাসকিন সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে, ভারতের বিপক্ষে। সাকিব আল হাসান চোটে পড়ায় টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ খেলার পুরস্কার পেয়েছেন দিপু-মুশফিক দুজনই। সর্বশেষ মৌসুমে ২০ ম্যাচে ১২৬৫ করছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার দিপু। ১০ ফিফটির সঙ্গে ২ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দারুণ ব্যাটিং করে বিশেষ নজর করেছেন ২০২০ যুব বিশ্বকাপজয়ী দিপু। গত বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিক হাসানের। ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন এই পেসার। এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিন বার। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত আনঅফিসিয়াল টেস্ট সিরিজে ছিলেন দিপু ও মুশফিক।
বাংলাদেশ টেস্ট দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে