টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। নিউইয়র্কে সেই ম্যাচে ৭৭ রানে অলআউট হয়ে গড়ে বিব্রতকর এক রেকর্ডও। কুড়ি ওভারের ক্রিকেটে এটি তাদের সর্বনিম্ন স্কোর। অবশ্য এবারের বিশ্বকাপ শুরুর আগ থেকে লঙ্কানদের পিছু ছাড়ছে না ভোগান্তি।
আগামীকাল ভোরে ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগে টুর্নামেন্টের ভ্রমণসূচিসহ নানান অব্যবস্থাপনার জন্য আইসিসির কাছে আজ লিখিত অভিযোগ জানিয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্রীলঙ্কা দলের সঙ্গে ‘ভিন্ন আচরণ’ করার অভিযোগ করেছে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর অভিযোগ, টুর্নামেন্টের অন্য দলগুলো ভালো সুযোগ-সুবিধা পাচ্ছে।
ফ্লোরিডা বিমানবন্দরে ফ্লাইট সাত ঘণ্টা বিলম্বিত হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে বিরোধিতা প্রকাশ করেছে। লঙ্কান ক্রীড়ামন্ত্রী আরও অভিযোগ করেন, ভারতীয় দলের অনুশীলনের স্থান থেকে হোটেলের অবস্থান কাছাকাছি হলেও শ্রীলঙ্কা দলকে অনুশীলন মাঠে যেতে পাড়ি দিতে হয় ৯০ মিনিটেরও বেশি পথ।
ফার্নান্দো দেশের সংসদে বলেন, ‘শ্রীলঙ্কা আইসিসির কাছে অভিযোগ করেছে। অন্য দেশগুলোর সঙ্গে একরকম আচরণ করা হচ্ছে, আর আমাদের সঙ্গে ভিন্ন রকম। আমরা টুর্নামেন্টের আয়োজকদের কাছে এর ব্যাখ্যা চেয়েছি।’
শ্রীলঙ্কার বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা বলেন, ‘ক্রিকেট দলের প্রতি বিরূপ আচরণের বিরুদ্ধে শ্রীলঙ্কার সংসদ একসঙ্গে লড়াই করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা এটিকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না। বিভিন্ন বাধা অতিক্রম করে জিতে আসা দল আমরা।’
‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে লঙ্কানদের।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২৫ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে