আগের দিন রাওয়ালপিন্ডির আকাশ যখন মেঘে ঢেকে গেল, বৃষ্টি নামল—পাকিস্তানিরা একটু হলেও স্বস্তিতে মাঠ ছেড়েছিলেন। হার যখন চোখের সামনে, তার মধ্যে বৃষ্টি তো আশীর্বাদই! তবে আজ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে মুখে থেকে একেবারেই হাসি উবে গেল বাবর আজম-শান মাসুদদের। সিরিজের দ্বিতীয় ও টেস্টে যে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান! হেরেছে ৬ উইকেটে।
তাতেই নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেন নাজমুল হোসেন শান্তরা। সঙ্গে করেছে ধবলধোলাইও, সেটিও আবার প্রতিপক্ষের মাঠে! এ নিয়ে একাধিক ম্যাচের টেস্টে চতুর্থবারের মতোন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সেই চার সিরিজে একটু চোখ বুলিয়ে আসা যাক—
বাংলাদেশ ২:০ পাকিস্তান, ২০২৪: রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের রেকর্ড গড়া জয়ের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেট জয়—তাতেই ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২০০৩ সালে মুলতানের দুঃখ ভুলে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম টেস্ট জয়, এবার করল হোয়াইটওয়াশও। বাংলাদেশের এই ঐতিহাসিক সিরিজ জয়ের নায়ক মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ, নাহিদ রানারা।
বাংলাদেশ ২:০ ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতোন ধবলধোলাই করে বাংলাদেশ। চটগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৬৪ রানে জয়ের পর মিরপুরে ইনিংস ও ১৮৪ রানে জেতে স্বাগতিকেরা।
বাংলাদেশ ৩:০ জিম্বাবুয়ে, ২০১৪: বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সঙ্গে জড়িয়ে আছে জিম্বাবুয়ের নাম। ২০১৪ সালে প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ৩ উইকেট, খুলনায় দ্বিতীয় টেস্টে ১৬২ রান এবং চট্টগ্রামে তৃতীয় ও শেষ টেস্টে ১৮৬ রান জেতে স্বাগতিকেরা।
বাংলাদেশ ২:০ ওয়েস্ট ইন্ডিজ, ২০০৯: ২০০৫ সালে সফরে আসা জিম্বাবুয়েকে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার টেস্ট ও সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে হোয়াইটওয়াশের স্বাদটা প্রথম পায় চার বছর পর। ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ, সেটিও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। কিংসটাউনে সিরিজের প্রথম টেস্টে ৯৫ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টে ৪ উইকেটে জেতে বাংলাদেশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে