
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ হারিয়ে দর্শকের প্রতিক্রিয়ার জবাব দিতে গ্যালারিতে তেড়ে যান মোহামেডানের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
মোহামেডান হারলেও মাহমুদউল্লাহ করেছেন ফিফটি। আবাহনীর ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে করমর্দন শেষে ড্রেসিংরুমে ঢুকছিলেন মাহমুদউল্লাহ। জানা গেছে, তার আগেই ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কটূক্তি করে বসেন এক দর্শক। তাই নয়, মাহমুদউল্লাহকে নাকি গালিও দিয়েছেন সেই দর্শক। তারপর মেজাজ হারিয়ে লাফিয়ে গ্যালারিতে উঠে যান এ অলরাউন্ডার, তেড়ে যান সেই দর্শকের দিকে।
তাৎক্ষণিক মোহামেডানের অফিশিয়াল ও সাপোর্ট স্টাফরা মাহমুদউল্লাহকে থামান এবং গ্যালারি থেকে নামিয়ে আনেন। ডিপিএলে এবার দর্শকের উপস্থিতি ছিল কমই। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ভালোই ছিল উপস্থিতি। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ২৪১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করেছে মোহামেডান।
সব মিলিয়ে আবাহনী জিতল ২৪ বারের মতো শিরোপা। বিপরীতে মোহামেডান ১৫ বছর ধরে শিরোপাহীন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে