
ঘরোয়া ক্রিকেটে এমন আহামরি কোনো পারফরম্যান্স ছিল না তাঁর। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে আস্থার প্রতিদান দিতে পারেননি। তার আগে উদীয়মানদের টুর্নামেন্ট ইমার্জিং এশিয়া কাপে সুযোগ পেয়েও ভালো করতে পারেননি। তবু সৌম্য সরকারকে সুযোগ দিতে চন্ডিকা হাথুরুসিংহের ‘আন্তরিকতা’র অভাব নেই। চলতি নিউজিল্যান্ড সফরে সৌম্যর সুযোগ পাওয়া নিয়ে তাই কম আলোচনা-সমালোচনা হচ্ছে না।
সব আলোচনা-সমালোচনা বন্ধ করতে সৌম্যর দরকার শুধুই দুর্দান্ত পারফরম্যান্স। দুই দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কিছুটা ভালো করেছিলেন। মূল ম্যাচে সেই বিবর্ণ সৌম্যরই দেখা মিলল আজ। ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি বোলার হিসেবে নিদারুণ ব্যর্থ। ৬ ওভারে ৬৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। ফিল্ডিংয়ে ক্যাচ হাতছাড়া করেছেন। আর ব্যাট হাতে ফিরেছেন শূন্য রানে। ওভারে ১০-এর বেশি রান আর ডাক মেরে এক বিরল রেকর্ডে নাম তুলেছেন সৌম্য। ওয়ানডেতে ওভারে ১০-এর বেশি রান আর ডাক মারা অলরাউন্ডারের তালিকায় সৌম্যর অবস্থান তিনে।
সৌম্যকে দলে নেওয়ার ব্যাখ্যায় গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘সৌম্য খুব গুরুত্বপূর্ণ। তার ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু সাকিব ভাই নেই। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংও যেহেতু গুরুত্বপূর্ণ, টিম ম্যানেজমেন্ট, নির্বাচকেরা তাকে (সৌম্য) দলের সঙ্গে নিয়েছেন। সঙ্গে অভিজ্ঞতাও আছে (এ ধরনের কন্ডিশনে)।’ কিন্তু প্রথম ম্যাচে সেই অলরাউন্ড পারফরম্যান্সটা আর দেখাতে পারলেন না সৌম্য।
এ ব্যর্থতায় ম্যাচ শেষে এনামুল হক বিজয় পাশে থাকছেন সৌম্যর পাশেই, ‘আশা করি, টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে। সতীর্থ হিসেবে আমরা যেকোনো খেলোয়াড়কে সাপোর্ট করব। এটা একেবারে আমাদের ভেতর থেকে আসে। যে খেলোয়াড়ই টিমে আসুক, আমাদের খেলোয়াড়কে শতভাগ সাপোর্ট করব। টিম ম্যানেজমেন্টের বিষয়, কে দলে আসবে কে দলে আসবে না। তবে খেলোয়াড় হিসেবে যখন আমরা একসঙ্গে খেলব, তখন এটা আমাদের দায়িত্ব প্রতিটা খেলোয়াড়কে সাপোর্ট করা।’
ওয়ানডেতে ডাক ও ওভারে ১০-এর ওপর রান দেওয়া অলরাউন্ডার
অলরাউন্ডার বোলিং বিশ্লেষণ প্রতিপক্ষ সাল
জহির খান ৭-০-৭২-০ পাকিস্তান ২০০৪
শাপুর জরদান ৭-০-৭১-০ আয়ারল্যান্ড ২০১৭
সৌম্য সরকার ৬-০-৬৩-০ নিউজিল্যান্ড ২০২৩
ইফতেখার আনজুম ৫-০-৫৩-০ শ্রীলঙ্কা ২০০৯

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে