
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা একে একে যোগ দিচ্ছেন অনুশীলনে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে এসেছেন তামিম ইকবাল। লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী টাইগার্স, মোহামেডান, ব্রাদার্স, আবাহনী ও প্রাইম ব্যাংকসহ প্রায় সব দলই প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় অনুশীলন চালিয়ে যাচ্ছে ডিপিএলের দলগুলো।
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৩ মার্চ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তার আগে ১ মার্চ হবে ট্রফি উন্মোচন। এবারের আসরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৮ ম্যাচ হবে বলে জানিয়েছে টুর্নামেন্ট আয়োজক সংস্থা, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)।
লিগের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে। বিশেষ করে, ক্রিকেটারদের ড্রেসিংরুমে অতিরিক্ত ব্যক্তির যাওয়া সীমিত রাখার ব্যবস্থা নেওয়া হবে। এবারের ডিপিএল সরাসরি সম্প্রচার করা হবে। একারণেই আয়োজনকে যতটা সম্ভব পেশাদার ও পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা করছে সিসিডিএম। এবার ম্যাচ আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে—মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বিকেএসপি-৩ ও বিকেএসপি-৪। রিজার্ভ ভেন্যু হিসেবে থাকছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বসুন্ধরা ক্রিকেট মাঠ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে