ঢাকা: আকাশের গায়ে বসে মেঘেরাও হয়তো উপভোগ করছিল মিজানুর রহমানের ব্যাটিং! তারা যেন অপেক্ষা করছিল ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটসম্যানের সেঞ্চুরির জন্য। মিজান তিন অঙ্ক ছুঁতেই তাই হুড়মুড়িয়ে মেঘেরা বৃষ্টি হয়ে ঝরল বিকেএসপির ৪ নম্বর মাঠে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু থেকেই তারকা ক্রিকেটারদের ছাপিয়ে দারুণ খেলছেন জাতীয় দল থেকে দূরে থাকা খেলোয়াড়েরা। এঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মিজানুর রহমান। আজ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে এসে ২৯ বছর বয়সী ব্যাটসম্যান এগিয়ে থাকলেন সেঞ্চুরির দিক দিয়েও। সুপার লিগে উঠতে না পারা ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটসম্যানের ব্যাটেই ডিপিএলে এবারের মৌসুম দেখল প্রথম শতক।
যদিও শেখ জামাল–ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে। খেলা থামার আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। ১৭ ওভারের পঞ্চম বলে সালাউদ্দিন শাকিলের বলে এক রান নিয়ে সেঞ্চুরিতে পৌঁছান মিজানুর। পরের বলে জাহিদুজ্জামান আউট হতেই নামে বৃষ্টি। এরপর তো খেলাই বন্ধ হয়ে যায়।
৬৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মিজানুর ১৩ বাউন্ডারির সঙ্গে ছক্কাও মেরেছেন তিনটি। এই সেঞ্চুরির মধ্যে দিয়েই প্রথম ব্যাটসম্যান হিসেবে লিগে ৪০০ রানের মাইলফলকও পেরিয়েছেন এই ব্যাটসম্যান। ১১ ম্যাচে করেছেন ৪১৮ রান। প্রথম ১০ ম্যাচেই তিনটি ফিফটি ছিল মিজানুরের। আজ নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও পেয়ে গেলেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৬ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৩ মিনিট আগে