
প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। আগে ব্যাটিং করে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে আবারও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে আইরিশরা।
প্রথম ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে ঢুকেছেন হাসান মাহমুদ। আজ জিতলেই তিন ম্যাচ ওয়ানডের সিরিজ জিতে নেবে বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডের একাদশেও এসেছে একটি পরিবর্তন। লেগ স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় খেলছেন ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস। আজ অভিষেক হচ্ছে তাঁর।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড দল
অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডহেনি, গ্রাহাম হোম, অ্যান্ড্রু ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ম্যাথু হামফ্রিস।
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে