সাকিব আল হাসান নেই। সেই অভাব বুঝতেই দিচ্ছেন না তাইজুল ইসলাম। মিরপুরে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট করে চড়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদেরও কঠিন পরীক্ষা নিচ্ছেন এই বাঁহাতি স্পিনার। ১০৮ রানে প্রোটিয়াদেরও ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
এর মধ্যে একাই ৫ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে ২০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তাইজুল। সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তবে একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন তাইজুল। নিজের ৪৮তম টেস্টে উইকেটের ডাবল সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট।
১৯৬ উইকেট থেকে মিরপুর টেস্ট শুরু করেন তাইজুল। দিনে তাঁর প্রথম শিকার হয়ে ফেরেন ত্রিস্তান স্টাবস। এরপর ডেভিড বেডিংহাম ও ওপেনার টনি ডি জর্জিকে আউট করেন। ম্যাথু ব্রিটজেকে আউট করে পূর্ণ করেন ২০০ উইকেট।
টেস্টে ১৩তম বার পঞ্চম উইকেট শিকার করেছেন তাইজুল। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের ক্লাবে ঢুকতে মেহেদী হাসান মিরাজের দরকার ১৭ উইকেট।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে