দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে ৩৪ বছর চলছে তাঁর। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, আরও এক দশক খেলতে পারেন এই ভারতীয় ব্যাটার। এমনকি কোহলি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সব সংস্করণে ১০০ সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারবে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
গতকাল দোহায় লিজেন্ডস ক্রিকেটের ফাইনালে শোয়েব আখতার সাইডলাইনে বসে বলেন, ’ ৪৩ বছর বয়স পর্যন্ত খেলার জন্য বিরাট কোহলির প্রতি আমার আবেদন থাকল। তুমি হয়তো আরও ৯ বছর খেলতে পারবে। ভারত তোমাকে হুইলচেয়ারে বসিয়ে হলেও খেলাবে এবং তারা তোমাকে ১০০ তম সেঞ্চুরিতে পৌঁছে দেবে। আমি মনে করি, সে অবসরের আগে কমপক্ষে ১১০টি সেঞ্চুরি করতে পারে।’
গত এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর সেঞ্চুরির খরা ঘুচেছে কোহলির। ইতিমধ্যে সব সংস্করণেও সেই অপেক্ষা দূর হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৭৫টি। তার মধ্যে ওয়ানডেতে করেছেন ৪৬টি। আর ৩ সেঞ্চুরি করলেই তিনি এই রেকর্ডে ছুঁয়ে ফেলবেন শচীনকে।
তবে শোয়েব মনে করেন, তাঁদের সময়ে খেললে এত বেশি সেঞ্চুরি করতে পারতেন না কোহলি। তিনি বলেছেন, ‘যদি আমি, ওয়াকার (ইউনিস) ও ওয়াসিম (আকরাম) ভাই আমাদের সেরা সময়ে থাকতাম, তাহলে বিরাটের মুশকিল হতো এত সেঞ্চুরি করা। আমরা প্রচুর স্লেজিং করতাম এবং পাঞ্জাবি বিধায় সে-ও প্রতিক্রিয়া দেখাত।’
তিনি আরও বলেছেন, ‘সে যদি আমাদের সময়ে থাকত তাহলে সে এই ৭০ সেঞ্চুরি পেত না। হয়তো সে ৩০-৫০টি সেঞ্চুরি করত। তবে প্রত্যেকটি সেঞ্চুরি হতো ভিন্ন ক্লাসের। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, সুনীল গাভাস্কার সর্বকালের সেরা, তিনি আশির দশকের বোলারদের বিপক্ষে খেলতেন।’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৫ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৪ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে