
আইপিএলে মাত্র ১৪ বছর বয়সে অভিষিক্ত হয়ে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থানের জার্সিতে সবে দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে নজর কাড়লেও দ্বিতীয় ম্যাচে সমালোচিত হয়েছেন আক্রমণাত্মক মানসিকতার জন্য। তাঁর প্রতি বলে ছয় মারার প্রবণতার দিকে আঙুল তুলেছেন সমালোচকেরা। বৈভব দ্বিতীয় ম্যাচে আউটও হয়েছেন ছয় মারতে গিয়ে। ১৪ বছরের এই তারকাকে কঠোর ভাষায় সংযত হতে বললেন ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ।
শেবাগের মতে, বৈভব যদি এখনই নিজেকে কোটিপতি ভাবা শুরু করেন তাহলে পরের আইপিএলে তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না। তিনি জানিয়েছেন, দুর্দান্ত শুরুর পরেও হারিয়ে যাওয়ার মতো প্রচুর ঘটনা ভারতীয় ক্রিকেটে রয়েছে। এটা মনে রেখে বৈভবকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন শেবাগ। একটি ভারতীয় ওয়েবসাইটে শেবাগ বলেছেন, ‘যদি তুমি (বৈভব) এটা ভেবে মাঠে নামো যে ভালো খেললে প্রশংসা পাবে এবং খারাপ খেললে সমালোচিত হবে, তা হলেই তোমার পা মাটিতে থাকবে। আমি অনেক ক্রিকেটারকে দেখেছি, যারা একটা-দুটো ম্যাচে ভালো খেলে বিখ্যাত হয়ে গিয়েছে। তারপর কিছুই করতে পারেনি। কারণ ওরা নিজেদের তারকা ক্রিকেটার ভাবতে শুরু করেছিল।’
শেবাগের মতে, বৈভবের উচিত বিরাট কোহলির মতো ক্রিকেটারদের অনুসরণ করা এবং অন্তত ২০ বছর আইপিএল খেলার চেষ্টা করা। ভারতের সাবেক এই ওপেনার বলেছেন, ‘বৈভবের লক্ষ্য থাকা উচিত ২০ বছর আইপিএলে খেলা। বিরাট কোহলিকে দেখুন। ১৯ বছর বয়স থেকে আইপিএলে খেলা শুরু করেছে। ১৮টা আসরেই খেলেছে। বৈভবের লক্ষ্য থাকা উচিত এটাকে ভেঙে দেওয়ার। যদি এই আইপিএলে কোটি টাকা পেয়েছে ভেবেই খুশি থাকে, তাহলে পরের বছর ওকে হয়তো আর দেখতে পাব না।’
আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচের প্রথম বলেই শারদুল ঠাকুরকে ৬ মেরে রানের খাতা খুলেছিলেন বৈভব। শেষ পর্যন্ত ২০ বল খেলে ৩৪ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ম্যাচেও প্রতি বলে ৬ মারার মানসিকতা প্রদর্শন করতে থাকেন এই তরুণ তারকা। তাঁর ব্যাট থেকে দুটো ৬ এলেও তাঁর মানসিকতা সবার কাছেই দৃষ্টিকটু লাগে। এই প্রতি বলে ৬ মারার মানসিকতার কারণেই ইনিংস বড় করতে পারেননি তিনি। এতেই প্রশ্ন উঠেছে সব মহলে। আইপিএলের মেগা নিলাম থেকে এবারের আসরে বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে