
নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম—ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এই দুই ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতেই দল জিতেছে হেসেখেলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই সেঞ্চুরিয়ানই।
সোহান, সাদমানদের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিম-লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আজিজুল তামিমের গুলশান। এবারের ডিপিএলে আজই প্রথম ফিফটি পেয়েছেন তামিম।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিং নেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২১ রান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন গুলশান অধিনায়ক আজিজুল তামিম। ৭৯ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেছেন। ২২২ রানের লক্ষ্যে নেমে ৩১.৪ ওভারে ৬ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পারটেক্স। সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন রবিউল ইসলাম রবি ও আলাউদ্দিন বাবু। পারটেক্সের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি।
৩৬তম ওভারের পঞ্চম বলে রবিকে ফিরিয়ে জুটি ভাঙেন নিহাদ উজ জামান। এরপরই চোখের পলকে ধসে গেছে পারটেক্সের ইনিংস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৬৪ রানে অলআউট পারটেক্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন রবি। ৩৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। গুলশানের ৫৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তামিম।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক সোহান। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেট ২৭৭ রান করেছে। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করে সোহান অপরাজিত থাকেন। জয়ের লক্ষ্যে নেমে শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে। ধানমন্ডির ৯৭ রানের জয়ে অধিনায়ক সোহানের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ২৬০ রানে গুটিয়ে গেছে। ২৬১ রানের লক্ষ্যে নেমে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অগ্রণীর ওপেনার সাদমান। ১১ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অগ্রণী অধিনায়ক ইমরুল ৫৮ বলে করেছেন ৬২ রান।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৭ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৯ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৪ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৩ মিনিট আগে