
জিতলেই শিরোপা—লিগের শেষ রাউন্ডে এসে শিরোপাপ্রত্যাশী দুই দলের এমন সমীকরণ সব সময় দেখা যায় না, এবার যেটা দেখছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি ডিপিএলের সুপার লিগের আজকের এই ম্যাচ দুই দলের কাছেই ‘ফাইনাল’। জিততে না পারলে হাতছাড়া শিরোপাও। কত দিন পর ডিপিএলে আবাহনী-মোহামেডানের ম্যাচ দিয়ে শিরোপার নিষ্পত্তি, চট করে মনে করা মুশকিল।
ডিপিএলের লিগ পর্বে নেট রানরেটে আবাহনী লিগ টেবিলের এক নম্বরে থাকলেও তাদের সমান মোহামেডানেরও পয়েন্ট ছিল ১৮। তবে সুপার লিগে আবাহনীর চেয়ে পিছিয়ে পড়েছে মোহামেডান। এই পর্বে ৪ ম্যাচে ৮ পয়েন্ট আবাহনীর। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট মোহামেডানের। সব মিলিয়ে ২৬ পয়েন্ট আবাহনীর, ২৪ মোহামেডানের। তবে লিগ পর্বে আবাহনীকে হারানোয় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে আজ আবাহনীকে হারালেই শিরোপা জিতবে মোহামেডান। আর আবাহনী জিতলে তারা শিরোপা জিতবে ৪ পয়েন্টে এগিয়ে থেকে। মিরপুর শেরেবাংলায় সকাল ৯টায় শুরু হবে ম্যাচ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ভালো দল গড়েছিল মোহামেডান। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেনদের নিয়ে দল গড়লেও প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিক খেলতে পারেনি মোহামেডান। সে তুলনায় ভালো খেলেছে আবাহনী; লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখাটাই তার প্রমাণ।
আজকের ফাইনালেও অনেকেই এগিয়ে রাখছে আবাহনীকে। হৃদ্রোগে আক্রান্ত তামিম মাঠের বাইরে। টেস্ট খেলছেন মুশফিক এবং আচরণবিধি ভেঙে নিষিদ্ধ আপৎকালীন অধিনায়ক তাওহীদ হৃদয়ের ‘ফাইনাল’ খেলা হচ্ছে না। সুপার লিগের আগের ম্যাচটাও তারা জিতেছে কষ্টেসৃষ্টে।
তামিম, হৃদয়কে না পাওয়ায় আজ মোহামেডানের নেতৃত্ব দেবেন কে, এটাও একটা প্রশ্ন। দুজনের অনুপস্থিতিতে এই প্রতিযোগিতার এক ম্যাচে মোহামেডানকে নেতৃত্ব দিয়েছিলেন রনি তালুকদার। তবে আজ অভিজ্ঞ মাহমুদউল্লাহর অধিনায়কত্ব করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবাহনীকে অনুপ্রাণিত করতে পারে তাদের সাফল্যের ইতিহাসও। ১৯৭৩-৭৪ মৌসুমে এই প্রতিযোগিতা শুরুর পর এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৩ বার লিগ শিরোপা জিতেছে আবাহনী। মোহামেডান ৯ বার। তবে এই তথ্য মোহামেডানের জন্য মোটেও সুখকর নয়—২০১৩-১৪ মৌসুমে লিস্ট ‘এ’-এর স্বীকৃতি পাওয়ার পর একবারও তারা ডিপিএল জিততে পারেননি। অথচ এই সময়ে আবাহনী লিগ জিতেছে ৫ বার।
তো আজ কার হবে কততম শিরোপা—আবাহনীর ২৪, নাকি মোহামেডানের ১০? দুই দলের মহারণে তাকিয়ে থাকতে হচ্ছে আকাশের দিকেও। বিকেলের দিকে যে আছে বৃষ্টির পূর্বাভাস।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে