
তালেবানরা ক্ষমতা দখলের পর মোহাম্মদ নবী-রশিদ খানদের ক্রিকেট উন্নয়নে ইতিবাচক আশ্বাস দিলেও শঙ্কায় দেশটির নারী ক্রিকেট। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ হলে নভেম্বরে রশিদদের বিপক্ষে টেস্টটি খেলবে না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান সাংস্কৃতিক মন্ত্রী আহমেদউল্লাহ ওয়াসিক ইঙ্গিত করেছেন, বন্ধ হয়ে যেতে পারে আফগান নারী ক্রিকেট। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে, কারণ নারীদের ক্রিকেট খেলাটা জরুরি নয়। খেলতে গিয়ে অনেক সময়ই তাদের শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে যেতে পারে, ইসলামে যা বারণ করা হয়েছে। শুধু ক্রিকেট নয়, অন্য যে খেলাগুলোতে শরীর দেখা যায়, সব খেলায় ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীদের অনুমতি নেই।’
ওয়াসিকের এই কথাগুলো হিতে বিপরীত হতে পারে দেশটির সামগ্রিক ক্রিকেটের জন্য। এই সাক্ষাৎকারের জের ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছে, আফগানিস্তানে নারী ক্রিকেট না চললে হোবার্টে ২৭ নভেম্বর যে টেস্ট হওয়ার কথা, সেটি তারা আয়োজন করবে না। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বজুড়েই নারী ক্রিকেটের উন্নয়ন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেট খেলা সবার জন্য এবং সব স্তরেই নারীদের ক্রিকেট খেলাকে আমার সমর্থন করি।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৬ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২২ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে