
বিজয় দিবসের দিনে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার। সেন্ট ভিনসেন্টে সকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। কয়েক ঘণ্টা পর মালয়েশিয়া থেকে সুখবর দিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
২০২৪ নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী মৌসুম গতকাল শুরু হলেও বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছে আজ।কুয়ালালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভালে শ্রীলঙ্কা পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। ২৮ রানের সহজ পায় বাংলাদেশ।
১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১০.৫ ওভারে ৫৮ রানেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে রাশমিকা সেওয়ান্দি ও দাহামি সানেথমা গড়েন ২৫ বলে ২৫ রানের জুটি। এই জুটিটাই শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ। ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রানে থেমে যায় লঙ্কানরা।
শ্রীলঙ্কার ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন সাঞ্জানা কাভিন্দি। ১৩ বলে ৫ চারে ২১ রান করেন লঙ্কান এই ওপেনার। বাংলাদেশের সুমাইয়া আকতার নিয়েছেন ৩ উইকেট। ২ ওভারে দিয়েছেন ১২ রান।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমিয়ে ১৭ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ১৭ ওভারে ৯ উইকেটে করেছে ১২২ রান। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আকতার। শ্রীলঙ্কার সেওয়ান্দি নিয়েছেন ৪ উইকেট। ৩ ওভারে দিয়েছেন ২৩ রান।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে