আয়ারল্যান্ড তাদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছে ২০১৮ সালের মে মাসে। অভিষেক টেস্ট আইরিশরা খেলেছে পাকিস্তানের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান-আয়ারল্যান্ডের সবশেষ ম্যাচও এটাই। ছয় বছর পর দুই দল মুখোমুখি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান দল। ১০,১২ ও ১৪ মে হবে তিনটি টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে। সব ম্যাচ ডাবলিনের স্থানীয় সময় বিকেল ৩টায় হবে বলে ক্রিকেট পাকিস্তান গত রাতে তাদের ওয়েবসাইটে জানিয়েছে। যদিও আজ ক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনে সময়ের উল্লেখ করা ছিল না। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ডাবলিনে পাকিস্তান-আয়ারল্যান্ড দুই টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে সেই সিরিজ বাতিল করা হয়।
১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত এক সূচি রয়েছে পাকিস্তান দলের। পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পরই উড়াল দিতে হবে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ২২ মে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ।
মে মাসেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে গত বছরের নভেম্বরে সেই সিরিজ অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে। কেএনসিবি হাইপারফরম্যান্সের ম্যানেজার রোল্যান্ড লেফেবভ্রে সে সময় ক্রিকইনফোকে জানিয়েছিলেন যে সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়া এবং ক্রিকেটারদের ওয়ার্কলোডের কথা ভেবেই পিসিবি সিরিজ বাতিল করেছে। পিসিবি তখনই জানিয়েছিল যে সিরিজটি খেলতে তারা নতুন সময় খুঁজে বের করছে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে