
আগের বারের মতো এবারের বিপিএলেও শুধু প্লে-অফ খেলাতে বিদেশি ক্রিকেটার এনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার মধ্যে রংপুর রাইডার্স গতকাল তিন বিদেশি এনে তাঁদের একাদশেও নিয়েছে। সেই তিন বিদেশি যেমন ব্যর্থ হয়েছেন, রংপুরও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিড—দীর্ঘ ভ্রমণযাত্রা শেষে গতকাল সকালে ঢাকায় আসেন তাঁরা। আসার কয়েক ঘণ্টা পরই তাঁদের খেলিয়েছে রংপুর রাইডার্স। তবে মিরপুরে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে তিন বিদেশি মিলে করেছেন ১২ রান। ভ্রমণঝক্কির কারণে এমনটা হওয়া তো অস্বাভাবিক নয়। অথচ টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফর্ম করা ইফতেখার আহমেদের গুরত্বপূর্ণ ম্যাচে রংপুর নিল না!
বিদেশি ক্রিকেটারের প্রসঙ্গ গত রাতে প্রথম কোয়ালিফায়ারের চিটাগং কিংস-ফরচুন বরিশাল ম্যাচ শেষে এসেছিল। সংবাদ সম্মেলনে চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘ক্রিকেটীয় দিক থেকে দেখলে এটা ভালো না। রংপুরের ক্রিকেটার আজ (গতকাল) সকালে এসেছে। দীর্ঘ যাত্রার পর জেট লেগের একটা ব্যাপার থাকে।’
বিদেশি ক্রিকেটার খেলানোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিশ্রামের প্রতি জোর দিয়েছেন মিঠুন। চিটাগং অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে কিন্তু আমাদের বিদেশিরা অনেকে সকালে এসেছিল। আমরা বুঝতে পেরেছিলাম। এমনটা মানসম্মত মনে হচ্ছে না। যদি এনে বিদেশি ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া যায়, সেটা ভালো।’
রংপুরের তিন বিদেশি তো রয়েছেই, খুলনা গতকাল উড়িয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জেসন হোল্ডার ও শিমরন হেটমেয়ারকে। ফরচুন বরিশালের হয়ে ফাইনাল খেলতে আজ সকালে ঢাকা এসেছেন নিউজিল্যান্ডের জেমস নিশাম। চিটাগং এমন কিছু করতে যাচ্ছে কি না, সেই প্রসঙ্গে মিঠুন বলেন, ‘না এখনো পর্যন্ত এ ধরনের কোনো (বিদেশি ক্রিকেটার আনা) পরিকল্পনা নেই। আমরা সেটা বিশ্বাস করিও না। বড় ক্রিকেটার আনলেই যে ভালো কিছু করতে পারবে এমন না। এখনো পর্যন্ত যেসব বিদেশি খেলছে, সবাই এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে।’
রাসেল-ভিন্সদের ব্যর্থ হওয়ার দিনে রংপুর রাইডার্স ৮৫ রানে অলআউট হয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছে। ৯ উইকেটে হেরে টুর্নামেন্টই শেষ হয়ে গেল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুরের। অন্যদিকে খুলনা টাইগার্সের আরও একটি ম্যাচ খেলতে হবে ফাইনালে উঠতে। মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দল শুক্রবার সন্ধ্যায় বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে