শেষ ওভারের নাটকীয়তা ছাপিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। করিম জানাতের শেষ ওভারের নাটকীয়তার শুরু। ৬ বল থেকে দরকার ছিল ৬ রান। প্রথম বলে ৪ মারেন মেহেদী হাসান মিরাজ।
পরের তিন বলে মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে তুলে নেন করিম জানাত। পঞ্চম বলে ৪ মেরে বাংলাদেশকে ৩ উইকেটের জয় এনে দেন শরীফুল ইসলাম। এই বলটা খেলার আগে স্বাভাবিকভাবে শরীফুলের কাছে যান হৃদয়। হৃদয় নন স্ট্রাইক প্রান্তে আসার পর তাঁর দিকে দৌড়ে আসেন শরীফুল। এ সময় দুজনের ঠিক কী কথা হচ্ছিল, ম্যাচ শেষে সেটা জানালেন হৃদয়, ‘শরীফুলকে একটা কথাই বলেছিলাম, ব্যাটে বল না লাগলেও দৌড়াবি। পরে শেষ দিকে বলেছি, ম্যাচটি তুই-ই জেতাবি। শরীফুল জিতিয়েছেন।’
এ ধরনের জয় আত্মবিশ্বাস দেয় জানিয়ে হৃদয় বলেছেন, ‘এ ধরনের ম্যাচ যার সঙ্গেই জিতি না কেন, আত্মবিশ্বাস প্রতিটি খেলোয়াড়কেই দেবে। কারণ, এ রকম ম্যাচ কমই হয়। আমি যেহেতু ছিলাম, এ রকম জায়গা থেকে ম্যাচ শেষ করে আসতে পেরেও অনেক ভালো লাগছে। কারণ এ রকম পরিস্থিতি সব সময় আসে না। যখন এ রকম সুযোগ আসে, তখন এটা শেষ করতে পারার লক্ষ্য প্রত্যেক ব্যাটসম্যানের থাকে। সেটা করতে পেরে ভালো লাগছে।’
টি-টোয়েন্টিতে আঁধার পেরিয়ে ভালোভাবেই সামনে এগোচ্ছে বাংলাদেশ। এই দলের সম্ভাবনার কথা জানিয়ে হৃদয় বলেছেন, ‘আমাদের প্রতিটি খেলোয়াড় যারা দলে আছে, সবাইকে সবাই সাপোর্ট করি। আমরা জানি আমাদের সম্ভাবনা কতটুকু আছে। সত্যি বলতে, আমরা অনেক ইতিবাচক পথে এগোচ্ছি। যাদের বিপক্ষেই খেলি, আমরা সব সময় ফোকাস করি আমাদের শক্তির জায়গায়। দল হিসেবে আমাদের বন্ডিং অনেক ভালো এবং এটা আমাদের সহায়তা করে। কোচ আমাদের ভালো একটা পরিকল্পনা দেয় এবং আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করি।’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৫ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে