
পাকিস্তান ক্রিকেটে পড়েছে অবসরের হিড়িক। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে দেশটির ক্রিকেটাররা অবসরের ঘোষণা দিচ্ছেন। গত দুই দিনে তিন পাকিস্তানি ক্রিকেটার গেছেন অবসরে। সেই তালিকায় এবার যোগ দিলেন মোহাম্মদ ইরফান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইরফান দিয়েছেন গত রাতে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তানি এই বাঁহাতি পেসার লিখেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং মনে রাখার মতো স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, আমি সেটাকে সমর্থন দিয়ে যাব।’
পাকিস্তানের জার্সিতে সবশেষ ম্যাচ ইরফান খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যানবেরার ম্যানুকা ওভালে অজিদের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের পথচলা শুরু ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ৯ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। পাকিস্তানি এই বাঁহাতি পেসার খেলেছেন ৪ টেস্ট, ২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৬০ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০৯ উইকেট।
অবসরের ঘোষণার কাজটা এবার শুরু করেন ইমাদ ওয়াসিম। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনার। ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সকালে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। তিনিও এক্স হ্যান্ডলে অবসরের কথা জানিয়েছেন।
ইমাদ, আমির এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২১ সালে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির।
ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙেছিলেন। দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে