
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাজিদ খান। পাকিস্তান ফেরে সিরিজ সমতায়। সিরিজ নির্ধারণী টেস্টে সাজিদ যেন নিজের নিবেদনকে আরও উচ্চতায় নিয়ে গেলেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২৭৬ রানে অলআউট করতে রেখেছেন অবদান।
আজ দ্বিতীয় দিন দলের প্রয়োজনের সময় ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাজিদ খেলেছেন ৪৮ বলে ৪৮ রানের অপরাজিত এক ইনিংস। মেরেছেন ৪টি ছক্কা ও ২টি চার। এর মধ্যে সাজিদের ‘রক্তাক্ত’ লড়াই মুগ্ধ করেছে সমর্থকদের। ব্যাটিংয়ের সময় চিবুকে বলের আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে ঝর ঝর করে রক্ত পড়া শুরু হয়।
রক্তে রঞ্জিত হয় নিজের সাদা জার্সি। ইনিংসের ৯২ তম ওভারের ঘটনা। ইংলিশ স্পিনার রেহান আহমেদের বল স্কুপ করতে গিয়ে ব্যাট ছুঁয়ে সাজিদের চিবুকে এসে লাগে বল। তখন ব্যাট করছিলেন ৩২ বলে ৩৭ রানে। তবে চোট পাওয়ার পরও সাজিদ চালিয়ে গেছেন ব্যাট। জার্সি পরিবর্তন এবং নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। সেই দৃশ্য পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এক এক করে সবাই আউট হলেও ৪৮ রানে অপরাজিত থাকেন সাজিদ। নবম উইকেটে সেঞ্চুরিয়ান সৌদ শাকিলের সঙ্গে গড়েছেন ৭২ রানের দুর্দান্ত এক জুটি। পাকিস্তানের বিপর্যয় সামলে শাকিল খেলেছেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস। টেস্টের নিজের চতুর্থ শতকে মেরেছেন ৫টি চার। এ ছাড়া নোমান আলীর ব্যাট থেকে আসে ৪৫ রান।
অষ্টম উইকেটে নোমান-শাকিল গড়েন ৮৮ রানের আরেকটু গুরুত্বপূর্ণ জুটি। যার সৌজন্যে পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ৩৪৪ রান। লিড পায় ৭৭ রানের। ইংল্যান্ডের রেহান ৪টি ও শোয়েব বশির নিয়েছেন ৩টি উইকেট। তবে দিন শেষে ৭৭ রানে পিছিয়ে থেকে দিন শেষে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। নোমান দুটি ও সাজিদ একটি উইকেট নিয়েছেন।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে