লম্বা সময় ধরে ব্যাটে রানের খরা যাচ্ছিল বিরাট কোহলির। পাকিস্তানের বিপক্ষে জ্বলে ওঠার সুযোগ পেয়েও ঠিকঠাক কাজে লাগাতে পারেননি তিনি। উইকেটে যতক্ষণ ছিলেন, ততক্ষণ ছিল আত্মবিশ্বাসের ঘাটতিও। অবশেষে হংকংয়ের বিপক্ষে জ্বলে ওঠে ফিফটি পেয়েছেন কোহলি। তাতেই টুর্নামেন্টের প্রথম ফিফটি ও এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরের দেখা মিলল ভারতীয় ব্যাটারদের কাছ থেকে।
আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় হংকং। নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯২ রান তোলে ভারত। জয়ের জন্য ১৯৩ রান করতে হবে হংকংকে।
টস হেরে ব্যাটিংয়ে এসে উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাঁদের ৩৮ রানের জুটি ভাঙে রোহিতের (২১) বিদায়ে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি ভারত অধিনায়ক। আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত।
দ্বিতীয় উইকেটের জুটিতে রাহুলের সঙ্গে দারুণ ব্যাটিং করেন কোহলি। নিজেকে ফিরে পাওয়ার মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় তাঁকে। যদিও তাঁদের ৫৬ রানের জুটি ভাঙে রাহুলের (৩৬) ফেরাতে। তবে সূর্যকুমার যাদবের সঙ্গে ঝড়ো ব্যাটে রানের গতি এগিয়ে নেন কোহলিও।
৪০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম ফিফটির দেখা পান তিনি। টুর্নামেন্টে প্রথম ফিফটি এলো ছন্দ খুঁজে বেড়ানো কোহলির ব্যাটেই। অন্যপ্রান্তে ঝড় তোলা যাদব পান ২২ বলে ফিফটি। শেষ ওভারে ২৬ রানের সুবাদে ১৯২ রানের সংগ্রহ পায় ভারত। ৬৮ রানে অপরাজিত যাবদের সঙ্গী কোহলি ছিলেন ৫৯ রানে অপরাজিত।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে