
জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ১.১ কোটি রুপিতে বৈভব সূর্যবংশীতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এরপর থেকে আলোচনায় ভারতের ১৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। তবে এই বয়সের কারণেই এবার প্রশ্নের মুখে পড়লেন তিনি।
সম্প্রতি সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ভারত। সেই ম্যাচে ৩৬ বলে ৬ চার ও ৫ ছয়ে ৬৭ রান করেন এই ওপেনার। তবে পরশু ফাইনালে বাংলাদেশ বিপক্ষে হাসেনি সূর্যবংশীর ব্যাট। ভারতকে হারিয়ে বাংলাদেশও টানা দ্বিতীয়বারের মতন জিতে নেয় যুবাদের এশিয়া কাপ।
সূর্যবংশী আগামী ২৭ মার্চ ১৪ বছর বয়সে পা রাখবেন। তবে ব্যাটিং দেখে কে বলবে তাঁর বয়স এত কম! বিশেষ করে শারজায় লঙ্কানদের বিপক্ষে সেমিতে দুলনিত সিগেরার বলে সূর্যবংশীর স্ট্যান্ডে আছড়ে ফেলা ছয় দেখে অবাক হয়েছেন জুনায়েদ খান। সেই অবাক হওয়া থেকে পাকিস্তানের সাবেক এই পেসার প্রশ্ন তুলেছেন ভারতীয় কিশোরের বয়স নিয়ে। সূর্যবংশীর সেই ছয় মারার ভিডিও পোস্ট করে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জুনায়েদ লিখেছেন, ‘১৩ বছরের ছেলে কি সত্যি এত বড় ছয় মারতে পারে?’
আলোচনায় আসার পর থেকে সূর্যবংশীর বয়স নিয়ে অনেকে কথা বলেছেন। সম্প্রতি তাঁর বাবা সঞ্জীব এই বিতর্ক নিয়ে জানিয়েছেন, দরকার পড়লে ছেলে হাড়ের পরীক্ষা করাবেন। ভারতীয় নিউজ এজেন্সি পিটিআই’কে তিনি বলেছেন, ‘যখন তার বয়স সাড়ে ৮ বছর, তখন সে বিসিসিআই-তে (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রথম হাড়ের পরীক্ষা দেয়। সে ইতিমধ্যে ভারত-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। সে আবারও তার বয়স পরীক্ষা দেবে।’
সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বিহারের হয়ে। এই দলের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে