টানা ছয় ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে গত সপ্তাহেই। এমন অবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জিততেই হবে বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব।
এবারের বিশ্বকাপের অষ্টম ম্যাচে এসে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। তিনি আসায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের একাদশে আজ এই একটিই পরিবর্তন। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তানজিম সাকিবের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। দিমুথ করুণারত্নের পরিবর্তে এসেছেন কুশল পেরেরা। আর লেগ স্পিনার দুশান হেমন্তর জায়গায় এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। যার মধ্যে ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২২ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে