
গলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৫৪ রানে ইনিংস ঘোষণা করেছে। উসমান খাজার ডাবল সেঞ্চুরির (২৩২) পাশাপাশি স্টিভ স্মিথ, জশ ইংলিশ-অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটারও পেয়েছেন সেঞ্চুরি। দুই দিন মিলে অজিরা ব্যাটিং করেছে ১৫৪ ওভার। সফরকারীরা সাবলীল ব্যাটিং করলেও চোখে সর্ষেফুল দেখছে শ্রীলঙ্কা। এখনো লঙ্কানরা পিছিয়ে ৫১৮ রানে। স্বাগতিকদের অর্ধেক ব্যাটার ড্রেসিংরুমের পথ ধরেছেন।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৪ রানে আজ তৃতীয় দিনে খেলতে নামে শ্রীলঙ্কা। তাদের নামের পাশে তখন ১৫ ওভার। তবে দিনের খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে কামিন্দু মেন্ডিসের গুরুত্বপূর্ণ উইকেট হারায় লঙ্কানরা। ২১ তম ওভারের তৃতীয় বলে কামিন্দুকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। তাতে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৬৭ রান।
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলতে থাকেন দিনেশ চান্দিমাল। পঞ্চম উইকেটে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৪০ রানের জুটি গড়তে অবদান রাখেন চান্দিমাল। ডি সিলভা-চান্দিমাল জুটি বেঁধে খেলেছেন ৭২ বল। ৩৩ তম ওভারের তৃতীয় বলে ডি সিলভাকে (২২) ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাথু কুনেমান।
অধিনায়কের বিদায়ে ৫ উইকেটে ১০৭ রানে পরিণত হয় শ্রীলঙ্কার স্কোর। সাত নম্বরে এরপর নামেন কুশল মেন্ডিস। চান্দিমাল ও কুশল মেন্ডিস ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। এক পর্যায়ে শ্রীলঙ্কা ৪২ ওভারে ৫ উইকেটে করেছে ১৩৬ রান। বৃষ্টির বাগড়ায় আগেভাগেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে বৃষ্টি লুকোচুরি খেলায় ম্যাচ চালিয়ে নেওয়া আর সম্ভব হয়নি। আগামীকাল চতুর্থ দিনে ৫ উইকেটে ১৩৬ রান থেকেই খেলা শুরু করবে লঙ্কানরা। ১১৫ বলে ৬৩ রানে অপরাজিত চান্দিমাল। কুশল মেন্ডিস ব্যাটিং করবেন ১০ রান থেকে।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১৫ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে