ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা গত বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জাসপ্রীত বুমরা পিঠের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। কিন্তু সৌরভ গাঙ্গুলি জানাচ্ছেন, বুমরার বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়নি। তাঁর কথায়, বুমরার বিশ্বকাপে খেলা নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা।
এক ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপিত সৌরভ। তিনি বলেছেন, ‘বুমরা এখনো বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে জানা যাবে সে অস্ট্রেলিয়ায় যাচ্ছে কি না। এখনই তার সম্ভাবনা শেষ এটা বলা যাচ্ছে না।’
এর আগে পিটিআইকে তথ্য দেওয়া সেই কর্মকর্তা বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার পক্ষে খেলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পিঠে মারাত্মক চোট রয়েছে ওর। ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।’
বর্তমানে বিসিসিআইয়ের চিকিৎসক টিমের তত্ত্বাবধানে আছেন বুমরা। এই পিঠের চোটে এশিয়া কাপে খেলতে পারেননি ভারতের এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরে আবারও চোট পেলেন বুমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ তো শেষ, এবার বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সৌরভের মতে, দুই-তিন দিনের মধ্যে সেটা জানা যাবে।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে