
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের নেপথ্যে রয়েছেন স্থানীয় বেশ কয়েকজন কোচও। যাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশ টাইগার্সের কোচ মো: সোহেল ইসলাম। টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে বিশ্বকাপের স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের নিয়ে দেশের তিন ভেন্যুতে নানা সংস্করণে করিয়েছেন প্রস্তুতি ক্যাম্প। আর তার ফল পাকিস্তান সফরে ক্রিকেটার বদলে যাওয়া মানসিকতা, বদলে যাওয়া পারফরম্যান্সও।
কী ব্যাটিং, কী বোলিং, কী ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ।দলের এই সাফল্যে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে মাতামাতি হলেও খুব কমই আলোচনায় হয়েছে সোহেল ইসলামকে নিয়ে। এ নিয়ে অবশ্য আফসোস নেই তাঁর। আজ দুপুরে সোহেল মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘দেখেন আমি তো বোর্ডে অনেক দিন ধরে চাকরি করি। আমাদের যেটা কাজ আমি ওটার মধ্যেই থাকার চেষ্টা করি। ক্রেডিট কে দিবে না দিবে না এটা আমার হাতে নাই। আমার নিয়ন্ত্রণের মধ্যে যা আছে আমি সেটা করার চেষ্টা করি।’
পাকিস্তান সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে স্থানীয় এই কোচ বলেন, ‘বিশ্বকাপের সময় হাথুরু আমাদের একটা প্রস্তুতির নকশা দিয়েছিল। আমরা সেই নকশা সংশোধন করে ক্রিকেটারদের নিয়ে ভাগ ভাগ করে প্রথমে সিলেট পরে চট্টগ্রামে, সবশেষ ঢাকায় প্রস্তুতি ক্যাম্প করি। আমাদের ক্রিকেটারদের শেখার ইচ্ছা প্রবল। তারাই অনুশীলনের মধ্য থেকে আমার কাছে নিজেদের টেকনিক্যাল ইস্যু নিয়ে আমার সঙ্গে আলোচনা করে। আমি সমাধানের চেষ্টা করেছি। ক্রিকেটারদের সঙ্গে ওয়ান টু ওয়ান কাজ করেছি। লাল বলে ওপেনারদের নিয়ে কাজ করেছি, গ্রানাইটে বল খেলিয়েছি।’
এবার সামনে ভারত সিরিজ। এবারও শুরুর প্রস্তুতির দায়িত্ব সেই সোহেল ইসলামের কাঁধে। সিরিজ প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘আমরা আজ ১২ জন ক্রিকেটার নিয়ে সাদা বলে প্রস্তুতি শুরু করেছি। প্রথম দিনে আজ কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিল। তবে কালও কয়েকজন যোগ দিবেন। ফিটনেস ও স্কিল এ দুটো দিক নিয়েই কাজ করছি। আশা করছি এবারের প্রস্তুতিও ক্রিকেটারদের জন্য সিরিজ সহায়ক হবে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৭ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৯ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৪ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৩ মিনিট আগে