
সেমিফাইনালের টিকিট আগেই কেটে ফেলে বাংলাদেশ। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিপক্ষ জানাটা ছিল বাকি। অবশেষে আজ নিশ্চিত হওয়া গেল বাংলাদেশের প্রতিপক্ষ। সেমিতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
জাপানকে আজ দুবাইয়ে ১৮৩ রানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট কাটে পাকিস্তান। দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ২৪৩ রান। ৭ নম্বরে নেমে ৭৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিয়াজউল্লাহ। এটাই পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ রান। জবাবে জাপান ২৮.৩ ওভারে ৬৩ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানের বাঁহাতি চায়নাম্যান মোহাম্মদ হুজাইফা ৮ রানে নিয়েছেন ৫ উইকেট। তিনি হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বাংলাদেশ ‘বি’ গ্রুপ রানার্সআপ হওয়াতেই পাকিস্তানকে পেল সেমিতে।
শারজায় আজ ‘এ’ গ্রুপের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়ে ভারত সেমিতে উঠল ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে। আমিরাতের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে নেমে ৯৭ বলে বিনা উইকেটে ১৪৩ রান করে ভারত। ৪৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৬ রান করে অপরাজিত থাকেন বৈভব সূর্যবংশী। আরেক ওপেনার আয়ুশ মাত্রে করেন ৬৭ রান। ৫১ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মারেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। ৫ ওভার বোলিং করে ১৯ রানে নিয়েছেন ১ উইকেট। দিয়েছেন ১ ওভার মেডেন।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি সেমিফাইনালই হবে পরশু। দুবাইয়ে সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।শারজায় অপর সেমিতে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি সেমিই বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে।
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যুব এশিয়া কাপ শিরোপা। সেবার সেমিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে