
পাকিস্তান সফর সামনে রেখে কাল স্থানীয় কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই অনুশীলনে ছিলেন না বিদেশি কোচিং স্টাফরা।
নিরাপত্তার কারণে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বিদেশি কোচরা কদিন ধরেই হোটেলবন্দী। নিজ নিজ দেশের দূতাবাসের দেওয়া সতর্কবার্তা থেকেই তাঁরা হোটেলে আটকা। বর্তমান পরিস্থিতিতে বিদেশি কোচদের মাঠে আনা কঠিন বলে একটু আগেভাগেই জাতীয় দলকে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে বিসিবি।
বিদেশি কোচদের অনুপস্থিতিতে জাতীয় দলের স্কিল ক্যাম্প ঠিকঠাক পরিচালনা করা কঠিন বলে নির্ধারিত সময়ের আগে পাকিস্তানে দল পাঠানোর বিষয়টি নিয়ে বিসিবি পিসিবির সঙ্গে আলোচনা করে। পিসিবি রাজি হওয়ায় আগের সূচির চার দিন আগে শান্তদের পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। সোমবার বিকেলে পাকিস্তানে রওনা দেবেন নাজমুল হোসেন শান্তরা। দল যদি কাল রওনা দেয়, আজই পাকিস্তান সফরের দল ঘোষণা করার কথা বিসিবির। এই দলে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখেই বোর্ডের কাছে দল জমা দিয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির নির্বাচক প্যানেল।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে সাকিবের ১২ আগস্ট দুবাই চলে আসার কথা। দুবাইয়ে ব্যক্তিগত কিছু কাজ সেরে সেখান থেকে তিনি দলে যোগ দিতে চলে যাবেন পাকিস্তানে। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দলে জায়গা পাওয়ার বিষয়টি নিয়ে কখনো ভাবতে হয়নি সাকিবকে। বেশির ভাগ সময় সিদ্ধান্তটা তিনিই বোর্ডকে জানিয়েছেন, কখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আর কখন খেলবেন না।
তবে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এবার পাকিস্তান সিরিজে সাকিবকে দলে রাখতে গিয়ে যথেষ্ট ভাবতে হয়েছে নির্বাচকদের। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই বিষয়টি নিয়ে এত আলোচনা। বৈষম্যবিরোধী আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দলে সুযোগ পাবেন কি না, এ নিয়েই যত প্রশ্ন। সাকিবকে দলে রাখা নিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো পড়তে হয়নি কোনো নির্বাচক প্যানেলকেই।
বিষয়টি নিয়ে সাকিবের গুরু নাজমুল আবেদীন ফাহিম কাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নির্বাচকেরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। জাতীয় দলে খেলতে একজন ক্রিকেটারের যেসব শর্ত পূরণ করতে হয়, সেসব যদি সে (সাকিব) পূরণ করে, তাহলে দলে থাকতে তার কোনো সমস্যা থাকার কথা না।’
সাকিবকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করে এক নির্বাচক কাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করেছেন কোটা আর মেধার বৈষম্য নিয়ে। (সাকিবের ক্ষেত্রে) আমরা মেধাকেই মূল্যায়ন করব। কে কোথায় কী রাজনীতি করে, খেলার ক্ষেত্রে সেটি বিবেচনা করলে তো কোটাকে গুরুত্ব দেওয়া হয়ে গেল! তবে তার দলে থাকার বিষয়টি বোর্ডের অনুমোদনের ব্যাপারও আছে। নির্বাচকদের জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্যই তাকে নির্বাচন করা হয়েছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে