
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্টটি নিয়ে জটিলতা কাটছেই না। কারণ, ভারত-পাকিস্তান দুই ক্রিকেট বোর্ড মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ায় কোথায়, কখন হবে সেটা এখনো বোঝাই যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ (পিসিবি) দেশটির ক্রিকেটাররাও এখন নিজেদের অধিকারের পক্ষে কথা বলছেন।
আইসিসি আজ একটি ভার্চুয়াল সভা ডেকেছে। এই সভায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ধোঁয়াশা কাটবে বলে আশা করা যাচ্ছে। আইসিসির এই টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, বোর্ড সদস্যদের ভোটের ভিত্তিতে নির্বাচিত হবে বলে ধারণা করা হচ্ছে। এটা অনেকটা ‘হাইব্রিড মডেলের’ মতোই। যেটা নিয়ে গত কয়েক মাস ধরে চলছে আলাপ-আলোচনা। তবে ক্রিকবাজ, ক্রিকইনফোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পিসিবি হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে। পিসিবির এই মতের সঙ্গে সহমত জানিয়ে সালমান বাট বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পিসিবির অবস্থান ঠিকই আছে। চ্যাম্পিয়নস ট্রফির পুরোটা হওয়া উচিত পাকিস্তানে। এটা আমাদের অধিকার।’
পাকিস্তানের মাঠে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অনেক দেশের ক্রিকেটাররাই ক্রিকেট খেলছেন নিয়মিত। ২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না। যার ফলে ২০২৩ এশিয়া কাপ পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান মিলে আয়োজন করতে হয়েছে। তবে ভারতের মাঠ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এই দুই টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান।
বাটের মতে, ভারত-পাকিস্তান দুই পক্ষকেই ভারসাম্য বজায় রেখে চলতে হবে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘যদি আমরা ভারত সফর করতে পারি, তাদেরও (ভারত) পাকিস্তান সফর করা উচিত। ভারতকে এখানে স্বাগত জানাব আমরা। যদি পুরো বিশ্ব পাকিস্তানে সফর করতে পারে, ভারতও পারবে।’ এর আগে বাটের সুরে সুর মিলিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। পরশু মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে ভারতের পাকিস্তান সফর নিয়ে অনীহার ব্যাপারে তোপ দেগেছিলেন।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির আজকের সভায় সম্ভাব্য তিনটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। হাইব্রিড মডেল তো রয়েছেই। দ্বিতীয়ত পুরো টুর্নামেন্ট পাকিস্তানের বাইরে। যেখানে পিসিবির আয়োজক সত্ত্ব থাকবে। আরেকটা হচ্ছে, পাকিস্তানে টুর্নামেন্ট হবে কিন্তু ভারতকে ছাড়া। সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে